বন্ধুদের নিয়ে বাঁচি
ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজয়ের মাস। এ মাসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের জন্য কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়াও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য পাঁচ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করবে জামায়াত। মঙ্গলবার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজয়ের মাস।
এ মাসেই রয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমাদের জাতীয় জীবনে এ দিবস দু’টির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। মহান বিজয়ের এ মাসে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব বীর শহীদ মুক্তিযোদ্ধাগণকে যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং পঙ্গু ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। জাতি তাদেরসহ সকল বীর মুক্তিযোদ্ধাগণের অবদান চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি আরো বলেন, এমন এক সময় জাতি মহান বিজয়ের মাস পালন করতে যাচ্ছে যখন জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর মারাত্মক আঘাত হানা হয়েছে।
আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তি জাতীয় স্বার্থের বিরুদ্ধে এজেন্ডা চাপিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। এহেন পরিস্থিতে জাতীয় ঐক্যই হচ্ছে একমাত্র সমাধান। তাই আসুন এ বিজয়ের মাসে আমরা জাতীয় ঐক্যের লক্ষ্যে ঐক্যবদ্ধ হই এবং যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করি।
জামায়াতের কর্মসূচির মধ্যে রয়েছে- স্বেচ্ছায় রক্তদান, দরিদ্র লোকদের চোখের চিকিৎসার জন্য চক্ষু শিবির, প্রতিবন্ধীদের সাহায্য সহযোগিতা, পঙ্গু মুক্তিযোদ্ধাদের সাহায্য-সহযোগিতা দান ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ৫জন বীর মুক্তিযোদ্ধাকে সন্মননা প্রদান, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়সহ সকল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও স্বাধীনতা-সার্বভৌমত্বের হেফাজতের জন্য দোয়ার মাহফিল এবং বিজয় মাস উপলক্ষ্যে সভা-সমাবেশ।
এই কর্মসূচী সফল করার জন্য জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহ্বান জানিয়েছেন দলের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী।
তথ্যসূত্র: ফোকাস বাংলা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।