আমাদের কথা খুঁজে নিন

   

একটা প্রিন্টার কিনতে চাই - পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকব

তবু আমি আলোর স্বপ্ন-ই দেখি

বাসায় কম্পিউটার ব্যবহার করি সেই ২০০২ থেকে। কিন্তু কখনো প্রিন্টার কিনিনি। টুকটাক (সিভি বা অন্যকিছু) প্রিন্টের দরকারে পাড়ার দোকান থেকেই কাজ করিয়েছি সবসময়। কিন্তু মাঝে মধ্যে এমন সব টাইমে প্রিন্ট নেয়ার দরকার হয়ে পড়ে যখন দোকানে যাবার সময় থাকেনা। তাই বাসায় ব্যবহারের জন্য একটা প্রিন্টার কিনতে চাই।

কিন্তু সমস্যা হলো কোনটা (ব্র্যান্ড) কিনবো সেটা নিয়ে খুবই কনফিউশনে পড়ে গেছি। একেতো নিজে কখনো ব্যবহার করিনি, তার উপর আবার একজন বলছে এইচপি কিনতে তো আরেকজন বলছে ক্যানন বা লেক্সমার্ক কিনতে। তাই আপনাদের কাছে সাজেশন চাইছি। বিভিন্ন দৃষ্টিকোণ বিবেচনা করে সুচিন্তিত মতামত দিলে কৃতজ্ঞ থাকব। প্রসঙ্গত উল্লেখ্য, আমার বাজেট ৩০০০ টাকার বেশি না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.