আজ সকাল সাড়ে আটায় নোয়াখালীর প্রধান বাণিজিক কেন্দ্র চৌমুহনী বাজারে ট্রাক ও ট্যাম্পুর মুখোমুখী সংর্ঘষে মারা গেছে ২জন আহত ৮জন। এ সময় টেম্পুটি দুমড়ে মুচড়ে যায়।
পুলিশ জানায় চৌমুহনী থেকে ছেড়ে যাওয়া বেগমগঞ্জের জমিদারহাট গামী একটি ট্যাম্পুর সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মূখোমূখী সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত হয় এক টেম্পুর যাত্রী। আহত অপর ৯ জন যাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতাল সহ স্থানিয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা পর নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যায় আরো এক জন।
নিহতরা হলেন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের ব্যাবসায়ী সাইফুল ইসলাম,ও লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার ফলকন গ্রামের নির্মাণ শ্রমিক মঈন উদ্দিন । পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালাতক রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দুইটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।