আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক কাষ্টমার কেয়ার সার্ভিস---একটি বিনোদনমূ্লক কেতা পোষ্ট



আধুনিক কেতার নবতম সংযোজন হলো কাষ্টমার কেয়ার সার্ভিস। তো এক কোম্পানি বেশ ঢালাও করে একটা বিজ্ঞাপন দিল। |-------------------------------------------------------------------------- | | আপনার জীবনের পাথরসমান সমস্যা থেকে চুল ওজনের যেকোন | | সমস্যার সমাধানের জন্য নিশ্চিন্তে চোখ বুজে ডায়াল করুন ২৩৩২ | |-------------------------------------------------------------------------- | আসুন তাহলে তাদের কাষ্টমার কেয়ার সার্ভিস-এর কর্মপদ্ধতি্র সঙ্গে পরিচিত হই। (ঘটনা-১) কাঃকেঃ- কাষ্টমার কেয়ার সার্ভিসে আপনাকে স্বাগত। ইংরেজী শোনার জন্য ১ টিপুন।

বাংলা শোনার জন্য ২ টিপুন। কাষ্টমার কেয়ার এক্সিকিউটিভের সাথে কথা বলার জন্য ৩ টিপুন। কাঃ- ৩ কাঃকেঃ- অনুগ্রহ করে লাইনে থাকুন,আপনার কলটি আমাদের কাষ্টমার কেয়ার এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে। মানুষ মানুষেরই জন্য জীবন জীবনেরই জন্য,আমরা কি একটু সহানুভূতি পেতে পারিনা ও বন্ধু...(ব্যাকগ্রাউন্ডে আবহ সংগীত) কাঃকেঃ- (মহিলা কন্ঠ) নমস্কার কাষ্ট-ও-মার কেয়ার সার্ভিসে আপনাকে স্বাগত। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি।

কাঃ- (আতঙ্কিত গলায়) হ্যালো ম্যাডাম...আমার বাড়ীতে ডাকাত ঢুকে পড়েছে। কী করি বলুন। কাঃকেঃ- সর্বনাশ। আচ্ছা ডাকাত কি আপনার ঘরে ঢুকে পরেছে,তাহলে ১ টিপুন। আপনার জানালা দিয়ে উঁকি মারছে, তাহলে ২ টিপুন।

কলিংবেল টিপছে,তাহলে ৩ টিপুন। কাঃ- ১ কাঃকেঃ কি সাংঘাতিক!আচ্ছা ডাকাত কি আপনার লকারের তালা ভাঙ্গছে,তাহলে ১ টিপুন। আপনার বউকে নিয়ে পালাচ্ছে,তাহলে ২ টিপুন। আপনার দিকে এগিয়ে আসছে,তাহলে ৩ টিপুন। কাঃ- ৩ কাঃকেঃ- বলেন কি।

আচ্ছা আপনি কি ভয় পাচ্ছেন,তাহলে ১ টিপুন। ভয় পাচ্ছেন না,তাহলে ২ টিপুন। কাঃ- ১ কাঃকেঃ- আচ্ছা এই মুহুর্তে আপনার কাকে স্মরণ করতে ইচ্ছে করছে। আল্লাহ কে স্মরণ করার জন্য ১ টিপুন। মাকালী কে স্মরণ করার জন্য ২ টিপুন।

গডকে স্মরণ করার জন্য ৩ টিপুন। কাঃ- ২ কাঃকেঃ- আমরা এক্ষুনি আপনাকে একটা গান এম.এম.এস করে পাঠাচ্ছি। কাঃকেঃ- .....কি বললেন ডাকাত আপনার মাথায় রিভলভার ঠেকিয়ে আছে। কাঃকেঃ- আচ্ছা আপনার ঘরে কি মাকালীর কোন ফটো আচ্ছে,তাহলে ১টিপুন। না থাকলে ২ টিপুন।

কাঃ- ১ কাঃকেঃ- আচ্ছা ফটোর গলায় কি মালা আছে,তাহলে ১টিপুন। মালা নেই,তাহলে ২টিপুন। কাঃ- ১ কাঃ- ডাকাত মালাটা খুলে নিয়ে আসছে। কাঃকেঃ- কি ডাকাত মালাটা খুলে নিয়ে আসছে। আচ্ছা ডাকাত কি ট্রিগার দাবিয়ে দিয়েছে,তাহলে ১টিপুন।

গুলি ভরছে,তাহলে ২টিপুন। রিভলভার সরিয়ে নিয়েছে,তাহলে ৩টিপুন। কাঃ- ১ কাঃকেঃ- ট্রিগার দাবিয়ে দিয়েছে!সর্বনাশ। আচ্ছা আপনার মাথা দিয়ে কি রক্ত বেরোচ্ছে,তাহলে ১টিপুন। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে,তাহলে ২টিপুন।

কাঃ- (কোন সাড়া নেই) কাঃকেঃ- হ্যালো...হ্যালো শুনতে পাছেন। জবাব দিন। ধন্যবাদ আমাদের সেবা গ্রহন করার জন্য। আপনিও আশা করি আমাদের পরিষেবাতে সন্তুষ্ট(বেঁচে থাকলে)। (ঘটনা-২) কাঃকেঃ- নমস্কার কাষ্ট-ও-মার সার্ভিসে আপনাকে স্বাগত।

বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। কাঃ- একটা গুন্ডা ছুরি নিয়ে আমাকে মারতে আসছে। কাঃকেঃ- ঘাবড়াবেন না। আমরা আপনার পাশে আছি। আচ্ছা ছুরিটা কি চকচকে ও জীবাণুমুক্ত,তাহতে ১ টিপুন।

আচ্ছা ছুরিটা কি মরচে ধরা ও ভোতা,তাহতে ২ টিপুন। কাঃ- (জবাব নেই) কাঃকেঃ- হ্যালো...হ্যালো শুনতে পাছেন। (মনে হছে উনি নিজেই কোন সমাধান পেয়ে গেছেন)ধন্যবাদ আমাদের সেবা গ্রহন করার জন্য। [ বিঃদ্রঃ- ১)এই ঘটনা দুটিই ৯৯% কাল্পনিক। তবে কতদিন কাল্পনিক থাকবে বলা কঠিন ২)উৎসঃমিরাক্কেল ৪ ৩) ২৩৩২ = চাচা আপন পরান বাচা ]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।