আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষপূর্তির আফসোসনামা

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

মানুষ সব সময় তার ভালো লাগার চেয়ে আফসোসের ব্যাপার নিয়ে ভাবে বেশী । ব্লগীয় বর্ষপূর্তিতে হিসাব করে দেখলাম ব্লগে আমার ভালো লাগার চেয়ে আফসোসের পরিসংখ্যানটা একটু বেশীই.....তাই ব্লগীয় বর্ষপূতিতে নিজের আফসোসনামা তৈরি করতে বসলাম........ -- সামু আমার আসল নামের নিকটারে পাত্তা দিলো না তাই জেরী নিক নিছি....কিন্তু আসল নামের নিকরে বড্ড মিস করি...... - আজ পর্যন্ত একটাও সিরিয়াস পোস্ট লিখতে পারলাম না। যতবার সিরিয়াস কিছু লিখতে গেছি সেটা শেষে গিয়া ফান হয়ে যায়..... -- কত যে ১৮+ পোস্ট দেয়......সেই সব পো্স্টে অফলাইন হয়ে যেতে হয় কারণ অনেক সময় অনেকে দেখি পোস্টের ভিজিটর লিস্ট দিয়া দেয়...অফলাইনে পড়ি আর ভাবি তাই বলে কি ১৮+ পোস্ট মেয়েরা পড়বে না? - "আই লাভ ক্যাচাল"...ব্লগে ক্যাঁচাল লাগলেই সব দাঁত বের করে হাসি আর পড়তে থাকি। কিন্তু কোন ক্যাঁচালে সরাসরি থাকিনা। এটা ভন্ডামি কিংবা ভালোমানুষি না.. যেকোন ক্যাচাল শুরু তো করতে তো পারি শেষ করতে গিয়ে কথা আর খুঁজে পাই না ..... -- এক ব্লগার আমারে লুল বলেছিলো ,সেটা শুনে অল্পের জন্য হার্ট-এ্যাটাক হয় নাই।

এরপর থেকে ছেলেদের পোস্টে অনেক সাবধানে কমেন্টস করি। এখনতো খালি ইমো দিয়া ভাগি .... - হিন্দি-সিরিয়াল দেখা বন্ধ হয়ে গেছে। আগে সন্ধ্যা থেকে যে টিভির সামনে বসতাম একটার পর একটা দেখতাম...বকা দিলে ও কানে যেত না ...। এখন সেই সময়ে ব্লগে থাকি পরে থাকি। আহারে কতদিন সিরি্যালের কিউট,কিউট নায়কগুলোরে শান্তিমতন ভালো করে দেখি না... -- বিরাট আফসোস একবারো ব্যান হইনাই...ব্যান না হইলে নিজেরে কেমন জানি মেন্দা-মার্কা ব্লগার লাগে...দীর্ঘদিন না হোক অন্তত কয়েক সেকেন্ডের জন্য ও ব্যান হইতে মন চায়...পাবলিক আমারে নিয়া ব্যানমুক্ত করার পোস্ট দিবো "সেইদিন কবে আসিবেক মোর জীবনে" - ব্লগিং করা নিয়া অনেকে অনেক খোটা দিছে,দেয় পরে ও দিবে।

মা তো বলেছে গাঁজাখোররা ঠিক সময়ে গাঁজা না টানলে যেমন সময় কাটেনা তুমিও ব্লগে না থাকলে তোমার সময় কাটে না...এটা নেশার মত হয়ে গেছে। এত্ত বড় অপবাদ!!! ....... -- বাস্তবের মত ভার্চুয়াল লাইফে ও প্রথমে সবাইরে বদ ভাবি কিন্তু পরে যখন দেখি তারা ভালোই ...তখন নিজের এমন একতরফা সংকীর্ণমানসিকতাকে নিয়ে আফসোসে ভুগি। প্রথম দিকে কয়েকজনের সাথে ক্যাঁচাল ও হয়েছিলো পরে তাদের সাথে ব্লগার হিসেবে ভালোই ইন্টারএকশন হত .... - রিয়েল আর ভার্চুয়াল লাইফটাকে আলাদা রাখতে ভালো লাগে বলে অনেকক্ষেত্রে ব্লগের বাইরে নিজেকে নিয়ে যাইনি...যেটা নিয়ে অনেকে প্রথমে ভুল বুঝে। কিন্তু আমি বিশ্বাস করি বলেই মানি যে রিয়েল আর ভার্চুয়াল লাইফে তফাৎ থাকুক....এতে করে অনেক অগ্রিম ঝামেলা থেকে দূরে থাকা যায় ..... -- প্রথম দিকে যেসব ব্লগারদের লেখা ভালো লাগতো তাদেরকে লিংক হিসেবে এ্যাড করতে পারতাম না....এখন ট্রাই করলে হয়তো পারবো.....কিন্তু অনেকের লেখা পড়ে ভালোলাগে বলে লিংকে আর কাউকেই এ্যাড করা হয়নি..... - অনেক ব্লগারকে দেখি মেয়েদের পোস্টে লুতুপুতু,পুতুপুতু টাইপের কমেন্টস দেয়....সমাজ এত এগিয়ে যাচ্ছে কিন্তু এখনো ছেলেদের পোস্টে পুতুপুতু টাইপের কমেন্টস দিতে পারিনি বলে মেয়ে হিসেবে আফসোসের সীমা নেই। ভাবছি একদিন কারো পোস্টে সাহস করে এমন কমেন্টস দি্যেই দিবো...."আপনার লেখা পড়ে আমি এতটাই মুগ্ধ যে মুগ্ধতার রেশ কাটছেই না,তাই আপনার পো্স্টটাকে প্রিয় পোস্টের তালিকার শুরুতে আর শেষে রাখতে চাই" - আগে প্রথম দিকে যখন প্যাঁচালীতে প্যাঁচাল পারতাম তখন নটি-সটি প্রেমের টুকটাক গল্প লিখতাম কিন্তু সামুতে এসে আমার প্রেম পালিয়ে গেছে বলে আর প্রেমের গল্প লিখতে পারি না........ -- সব শেষ আফসোস, এই পোস্টে একটাও ইমো দিতে পারলাম না...এক ব্লগার বলেছে ইমো দিলে নাকি সিরিয়াসভাবটা কেটে যায় পো্স্টের সিরিয়াস বাড়ানোর জন্য ইমোরে বয়কট করলাম.... . .. ... .... ..... সব যে আফসোস তা নয় ভালো লাগা ও আছে....যদিও ভার্চুয়াল লাইফ তবু ও ভালো কিছুর বন্ধুর বন্ধুত্বে অনেক মুগ্ধ..........যতটা রিয়েল লাইফে ও হইনি...ধন্যবাদ যারা আমার সব প্যাঁচাল পড়ে কমেন্টস,প্লাস-মাইনাস দিয়েছে ...........সবাই যেন ভালো থাকে সবসময়, এই শুভকামনা রইলো.........।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।