আমাদের কথা খুঁজে নিন

   

জিয়া জীবদ্দশায় ৩ বার মুজিবকে জাতির জনক হিসেবে স্বীকার করেন

বাংলাদেশ আমার দেশ

জিয়া জীবদ্দশায় ৩ বার মুজিবকে জাতির জনক হিসেবে স্বীকার করেন মুক্তিযুদ্ধের পরে বিভিন্ন বক্তৃতা ও স্মৃতিচারণে সাবেক রাষ্ট্রপতি জিয়উর রহমান অন্তত তিনবার শেখ মুজিবকে জাতির জনক হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া তিনি ৭ই মার্চের ভাষণকে দিকনির্দেশনামূলক হিসেবে উল্লেখ করেছেন। গতকাল স্বাধীনতার ঘোষক সংক্রান্ত রায়ে আদালত একথা জানান। আদালত জানায় ১৯৭২ সালে ২৬ মার্চ তৎকালীন দৈনিক বাংলায় জিয়াউর রহমান ‘একটি জাতির জš§’ শিরোনামে একটি স্মৃতিচারণমূলক লেখা লেখেন। ঐ লেখায় ২৫ ও ২৬ মার্চের ঘটনাবলি সম্পর্কে বিশদ বিবরণ আছে।

কিন্তু কোথাও বলেননি তিনি কত তারিখে ঘোষণা দিয়েছেন। জিয়াউর রহমান ঐ লেখায় বলেছেন, পাকিস্তান সেনাবাহিনীতে উদ্দেশ্যমূলকভাবে শেখানো হতো যে, আমাদের জাতির জনক শেখ মুজিব পাকিস্তানের সবচেয়ে বড় শত্র“। ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক উল্লেখ করে জিয়া বলেন, ঐ ভাষণ ছিল আমাদের কাছে গ্রিন সিগন্যাল। লেখায় জিয়া তিনবার শেখ মুজিবকে জাতির জনক হিসেবে উল্লেখ করেন। ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রায় জিয়াউর রহমান তার সাক্ষাৎকারে নিজেকে স্বাধীনতার ঘোষক হিসেবে বর্ণনা করেননি।

১৯৭৭ সালের ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে রাষ্ট্রপতির দেয়া ভাষণে জিয়াউর রহমান বলেন, ২৭ মার্চ কালুরঘাট থেকে আপনাদের উদ্দেশে বক্তব্য দেয়ার সুযোগ আমার হয়েছিল। ঐ বক্তৃতায়ও জিয়াউর রহমান নিজেকে স্বাধীনতার ঘোষক বলেননি। রায়ে আদালত মওদুদ আহমেদ লিখিত ‘শেখ মুজিবের শাসনামল’ গ্রন্থ থেকে উদ্ধৃতি দেন। ঐ বইয়ে মওদুদ লিখেছিলেন, এটা স্পষ্ট যে শেখ মুজিব ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.