এডিট করুন
এরমিতাসে(The Hermitage Museum) গিয়েছিলাম। ঢুকতে ১০ ডলারের মত লাগে। ছাত্রদের জন্য পুরো ফ্রীঈঈঈঈঈঈ। শুধু ছাত্র কার্ড দেখালেই একটা ফ্রী টিকিট দিয়ে দেয়। বিশ্বের দ্বিতীয় অথবা তৃতীয় বৃহৎ যাদুঘর এটা।
প্রথম প্রথম ভাবতাম ফ্রী যখন পাইছি তখন অন্তত সপ্তাহে একবার যাব ঘুরতে। কিন্তু ঘোরা আর হয় না। ঐদিন গেলাম। একটা বিল্ডিং ঘুরলাম। তাও পুরো ঘুরতে পারি নি।
অর্ধেকের মত ঘুরেছি। আরও ৪টা বিল্ডিং ঘোরা বাকি। বেশ কিছু ছবি তুললাম। সামান্য কিছু এখানে পোষ্ট করলাম।
যাওয়ার পথে, কাজানস্কি সাবর।
দিভোরসোভোই প্লোসাদ। এরমিতাসের অবস্থানস্থল।
এরমিতাসের একটা বিল্ডিং-এর একাংশ।
ঢোকার পথে।
প্রাচীন মিশর।
মমির ছবি তুলতে পারলাম না। একটা গার্ড পাহারা দিচ্ছে। ছবি তোলা নিষেধ।
আফ্রোদিতি।
প্রাচীন কাল।
যন্ত্রবিদ্যা।
বুদ্ধ এবং পুথি।
প্রাচীন ঘট।
এটা নাকি চিরুনী!
পিকাসো! একটা হল ছিল শুধু পিকাসোর ছবি। ২০ টার মত চিত্রকর্ম হবে সেখানে।
আর আমার বন্ধুর ক্যামেরার তড়িৎকোষ সেখানেই এসে কার্যক্ষমতা হারালো।
একজন মহিলার আবক্ষ চিত্র।
নাম ভুলে গেছি।
খুলি নিয়ে রচনা।
বন্ধুত্ব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।