আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লার 'খাদি কাপড়' -অচীরেই যাচ্ছে যাদুঘরে

কথা বলি মানুষের

কুমিল্লার খাদি। নামে একটি ঐতিহ্য ধারন করে আছে। এ ঐতিহ্য হয়তো আর কিছুদিন। তারপর খাদিতৈরীর কলগুলো যাদুঘরে প্রবেশ করবে। আর এই অঞ্চলের মানুষগুলো অন্য অঞ্চলের মানুষের কাছে গল্প করবে আমাদের এখানে একসময় খাদি নামে একটি মূল্যবান কাপড় তৈরী হতো।

যা সম্পূর্ণ হাতে কারিগররা নিপুন ভাবে তৈরী করতো। হ্যা খাদির বর্তমান অবস্থা খুবই নাজুক। কুমিল্লার চান্দিনা, দেবিদ্বার ও মুরাদনগর এলাকার যে সকল কারিগর খাদি তৈরী করতো তাদের অধিকাংশই এ পেশা পরিবর্তন করে ফেলেছে। যে শ্রম দিয়ে এ কাপড় তৈরী করা হয়। একই সময়ে অন্য পেশায় দিগুন আয় করা যায়।

একজন শ্রমিক সারদিন কত পায় মাঠে কাজ করে? আর খাদির কারিগররা সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তেরী করে মাত্র সাড়ে ১২গজ কাপড়। সাথে একজন যোগালী থাকতে হয়। অনেক ক্ষেত্রেই তাদের স্ত্রীরা তাদের সাথে থাকে। একজন কল চালায় আরেকজন চড়কায় সূতা কাটে। বিনিময় হিসেবে প্রতিগজ কাপড়ের পারিশ্রমিক পায় ১০টাকা।

সূতা, তুলা মালিকের। একসময় বাবার পেশা নিয়ে এখন যারা বৃদ্ধ তাদের পর আর তাদের সন্তানরা এ পেশায় আসছেনা। ফলে বন্ধ হয়ে গেছে অসংখ্য খাদি উৎপাদনের তাতীকল। কি হবে খদ্দরের? মসলিনের মতোই কি আরেকটি গল্প তৈরী হবে খদ্দরের? খাদি নিয়ে বিস্তারিত কোন তথ্য থাকলে লিংক দিন? খাদি কাপড়ের উৎস কোথায় পেতে পারি? বাংলাপিডিয়ায় খাদি শিল্প নিয়ে বিস্তারিত কিছুই পাইনি। আর এ শিল্পটিকে বাঁচানোর জন্য কি করা যেতে পারে বলে মনে করেন?



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.