আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্য থেকে শুরু ডিজিটালে শেষ ...দিনলিপির মত

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

ভাগ্য থেকে শুরু ডিজিটালে শেষ ...দিনলিপির মত ভাগ্য নিয়ে গবেষনা করার প্রারম্ভেই ফেসে গেছি , আমি আর ভাগ্য কি বুঝব ভাগ্য আমারে বোঝা বানিয়ে নিয়ে পিঠের উপর উঠিযে ফেলেছে , একবার পিঠ থেকে নামায় আবার ওঠায় আর আমার হাপিত্তেশ। সমস্যা আবার ছোট ছোট কিন্ত ক্রমাগত আর অবিরত। এরম নানান সমস্যা বলে নিজেকে উপহাসের বা দয়ার পাত্র বানানোর মত দুর্ণিবার উদ্ধ্যত এখনও ভাগ্য আমার কলিজায় পাঠায় নি। তাই ওসব বাদ দিয়ে যেই ভাবি সব কেমন উলট পালট হয়ে উঠতে চাইছে তখনি কেবল শব্দ বুনতে গিয়েই ডিজিটাল এক শব্দর জট পা বেয়ে উঠে চলে মাথায়, এবং এটাও ট্রাই মেরে দেখলাম প্রতিবার , বারবার। কি কুক্ষনে যে তড়িৎ কৌশল পড়তে গেছিলাম , বুঝিনা।

বিদ্যুৎজনিত রাষ্ট্রীয় সমস্যার ঝলক যেখানেই উচ্চারিত হয় মনে হয় আরে এ তো আমারই পঠিত বিষয়, অথচ সেই কবে বিদ্যুৎ জনিত পড়াশোনার পাট চুকিয়ে ফেলেছি আর আজ কি মনে পড়ে সে সব। সে যাহোক নিজের বিষয় মনে হতেই দুঃখ বোধ টা আরও বেশী বাড়ে --মনে হয় হায়রে বিদ্যুৎ তোর তরে যৌবণ দিলাম তোরে পাইলাম না। বিদ্যুৎ অভাবে নিজের অসামর্থ ভাবনায় বসে থাকলে তো হতো সাথে সাথে আবার আছে চলে ডিজিটাল উপাখ্যান। যেদিন প্রথম শুনলাম দেশ নাকি অতি সত্বর ডিজিটাল হয়ে যাবে, স্মৃতি র পাতায় সেই সব জায়গায় মন চলে গেলো যেখানে আছে ডিজিটাল সব বিষয়ে পড়াশোনার কঠিন পরিশ্রম ক্ষণ। কত কিছু ..বাইনারি থেকে শুর করে কত অজানা অজানা শব্দ যা আপামর জনগণ কিন্তু জানার কথা নয়, গর্ব বোধ হতেই পারে।

কিন্তু একটু পরেই খেই হারাই এত মোটা মোটা ডিজিটাল বিষয়ক বই পড়ে ++ জিপিএ পেয়ে ও আমি বুঝতে পারিনা ডিজিটাল বাংলাদেশ মানে যে কি। আজকাল অবশ্য ডিজিটাল নাবুঝলেও এই শব্দের থেকে কোন মুক্তি নেই। আলোচনা, প্ররোচনা, গালি, কৌত’ক, ভালগারিজম সবই ডিজিটাল বিষয়ক। এইতো এক পিতা সন্ধ্যাবেলা তার ছেলের ঘরে ঢুকে দেখে মশারি টানিয়ে সে ভেতের উপুড় হয়ে কি যেন লিখছে... স্বভাবতই বাবা সুধালেন, বাবা আমার কি করছিস রে। ছেলে উত্তরে বলে , বুঝলেন না ডিজিটাল বাংলাদেশ গড়ার চেষ্টা করছি, বাবাঃ মানে? ছেলেঃ মানে বুঝলেন না, ইন্টার নেট এ বসে লিখছি।

বাবা অনেক ক্ষণ তাকিয়ে থাকলেন ছেলের দিকে...আর মনে মনে ভাবলেন তাইলে ডিজিটাল বাংলাদেশ আর ঠেকায় কে। এইতো অবস্থা , মশারির মানে নেটের ভেতর মানে ইন্টার নেটে বসে ই তো ডিজিটাল হবে , ছেলেটা অন্তত বুঝেছে ডিজিটাল আর ইন্টারনেটের একটা সম্পর্ক আছে। অনেকে কিন্তু তাও বোঝেনা। এই যেমন ক’দিন আগে আমারে একজন জিজ্ঞেস করলো, স্যার আমার ছেলের জন্য একটা ইন্টারনেট ওয়ালা কম্পিউটার কিনবো, একটু বলে দিবেন , কোন কম্পিউটারে ইন্টারনেট চলে। যাক তবু জানেতো যে একটা কম্পিউটার লাগবে ইন্টানেট চালাতে।

আর ঐ যে ঐ ব্যক্তি ফলের দোকান থেকে বের হয়ে বন্ধুরে বলছে , জানোস আজকে ইন্টার নেট থেকে আপেল বাইর কইরা খাইছি” শেষ কথা হলো --- একটা পশ্ন--- “ আমাদের দেশের কয়টা স্কুলে ছেলে মেয়েরা ইন্টার নেট browse এর সুযাগ পাচ্ছে..........!”


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।