আমাদের কথা খুঁজে নিন

   

নিজামীর বক্তব্য এবং জনগনের কর্তব্য

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
গতকাল একজন নাম পরিচয়হীন অজ্ঞাত ( দেশে এক নিজামী আছে যে সর্বজন স্বীকৃত যুদ্ধাপরাধী এবং আল বদর বাহিনীর প্রধান) নিজামী বক্তৃতা দিয়ে বলেছেন দেশে যুদ্ধাপরাধীদের বিচারের নামে জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে । জনগনকে জোর করে সাক্ষী বানানো হচ্ছে । আর জামায়াতী ইসলামে কোন যুদ্ধাপরাধী নাই ।

এবং যে নিজামী বক্তৃতা দিয়েছেন তিনি ১৯৭১ সালে প্রায় নাবালক আবাল ছিলেন, কেবল তার ছাত্রত্ব শেষ হেয়েছে । তিনি কোনভাবেই জামায়াতের সদস্য ছিলেন না । আর সরকার যদি এসব ষড়যন্ত্র বন্ধ করে তবে তারা সরকারকে পূর্ণাঙ্গ সমর্থন দেবে । ....মাশাল্লাহ!! এই আবালের বক্তব্য থেকে একটি জিনিস বেরিয়ে আসে, তাহলো জামায়াত যুদ্ধাপরাধের সাথে যুক্ত ছিল । দুই, সরকার যুদ্ধাপরাধের বিচার করলে তারা সরকারকে সর্মথন দেবে না, তারমানে কি তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ?? আর তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, তাদের সমর্থন !!!??? জনগন এইসব রাজনীতির খপ্পরে ম্যালাদিন ।

তাই এবার তারা সুস্পষ্ট রায় দিয়েছে যাতে করে সরকার গঠনে এই রাজাকারদের সমর্থন না লাগে, সেটা বোধকরি সরকারের মাথায় আছে । বর্তমান সরকার যে আশাতীত জয় নিয়ে সরকার গঠন করেছে তার অন্যতম প্রভাবক ছিল তরুণ প্রজন্মের প্রথম ভোট । তাদের প্রত্যাশা এই সরকারই যুদ্ধাপরাধের বিচার করুক । সেক্ষেত্রে এই সব নাম পরিচয়হীন নিজামীর বক্তব্য কিংবা হুংকারে আর ষড়যন্ত্র জনগনকে প্রতিরোধ করতে হবে, কোন অবস্থাতেই যেন এইসব যুদ্ধাপরাধীরা পার না পায় ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।