আমাদের কথা খুঁজে নিন

   

মুজিব নগরে এ কি কান্ড!!!



সকালে প্রথম আলোতে সংবাদটা দেখে মনটা খারাপ হল। খোদ মুজিবনগরে "পাঁচ ভুমিহীন মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদ করে খাসজমি দখল"। Click This Link যে আমরা আজ যুদ্ধাপরাধীর বিচারের প্রশ্নে সোচ্চার; মুক্তিযোদ্ধাদের হৃত সম্মান, অধিকার ফিরিয়ে দিতে দৃঢ় সংকল্পবদ্ধ; সেই আমরাই যদি আজ এসব হতদরিদ্র মুক্তিযোদ্ধা, যারা আমাদের মত তথাকথিত বুদ্ধিজীবি মুক্তিযোদ্ধা নন; যারা সে সময় লেজ গুটিয়ে অন্য দেশেও পালিয়ে যায়নি; যুদ্ধ করে যারা চেয়েছিল একটা শান্তির দেশ দেখতে, যেখানে যার যার মত গতরে খেটে দুবেলা পেটের জোগাড় করা সম্ভব হবে, এর বেশী কিছুনা; তাদের মাথা গোঁজার ঠাঁইটাও অন্যের (!!!!) হাতে খোয়ানো চেয়ে চেয়ে দেখি; তাহলে এই স্বাধীনতার আমার কাছে কোন দাম নেই। ধিক্কার এসব মুখে স্বাধীনতার বুলি আওড়ানো সুবিধাবাদীদের প্রতি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.