আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগে যাওয়ার জন্য ব্রেক আপ (একটি উৎসাহমূলক পোস্ট)

শাতিলের পাতায় আপনাকে স্বাগতম হাতে তেমন কোন জরুরী কাজ না থাকলে পড়ে দেখতে পারেন। কারন যতই পড়বেন ততই জ্ঞ্যান বাড়বে। সেটা যত অখাদ্য লেখাই হোক না কেন। ফেবুতে আমি http://www.facebook.com/nafissadique.shatil যাচ্ছিলাম শাহবাগ। গণজোয়ারে ভাসতে।

পথিমধ্যে গার্লফ্রেন্ডের ফোন। -কোথায় তুমি? -সাতরাস্তা -ওখানে কি তোমার? -শাহবাগ যাচ্ছি -কি কাজ? -আন্দোলনে যোগ দিতে -কি? তোমার যাওয়া লাগবে না। বাসায় চলে যাও -আশ্চর্য। তুমিই না কালকে বললে সবার যাওয়া উচিত। -হ্যা।

বলেছি। এখন আমিই বলছি বাসায় ফিরে যাও -হুম্মম -হুমম কি? তুমি বাসায় ফিরবা কিনা বল। হ্যা অথবা না। দেখলাম পরিস্থিতি খারাপ। এখন চুপ করে থাকাই ভাল।

-কি হল চুপ করে আছ কেন? -কি বলব? -তুমি তাহলে বাসায় যাবেনা? আমি আবার চুপ। - দেখ আমি কিন্তু ফোন কেটে দিব। আমি জানি ফোন কেটে দিলে কি হবে। ওর যতক্ষন আমার উপর রাগ থাকবে ততক্ষন অথবা ততদিন কথা হবেনা ওর সাথে। কিন্তু আমি নিরুপায়।

আমার যে আজকে যেতেই হবে শাহবাগ। রিকশা ততক্ষন কাওরান বাজার। সোনারগার সামনে । ও রাগ করে ফোন কেটে দিল। আমিও আর ফোন দিলাম না।

মন মেজাজ খারাপ । চিন্তা করলাম হেটেই যাই। বাংলামোটর আসতেই দেখি ফোন বাজছে। -হ্যালো জান। ( আহা মধু মধু) -কোথায় তুমি?(কঠিন কন্ঠস্বর।

ভয়ানক অবস্থা) -জান আমি তো কাওরান বাজারেই দাড়ায় আছি। ভাবছি যাবো কি যাবো না। তুমি নিষেধ করলে তো তাই যেতে মন সায় দিচ্ছে না। (কন্ঠে মেকি আবেগ ঝড়ে পরল আমার ) আমি ততক্ষনে প্রায় শাহবাগ পৌছে গেছি। -তুমি আমার কোন কথাই শোন না।

(আদুরে কন্ঠ। বরফ গলছে। আইস ইজ মেল্টিং) -না জান। আমি কথা দিচ্ছি আমি ৫ মিনিট থেকেই চলে যাব। (হুহ ৫ মিনিট।

আজ সারা রাত থাকার ইচ্ছা আছে) -আচ্ছা । আমি ১ ঘন্টা পরে ফোন দিব। তোমাকে যেন বাসায় পাই। ( এই সেরেছে) ১ ঘন্টা পরে ফোন বাজলো। ভাবছি এখানে ফোন রিসিভ করলে বিপদ।

চারিদিকে স্লোগানে মুখরিত। তারাতারি এক মার্কেটে ঢুকলাম। -হ্যালো -কোথায় তুমি? -ফার্মগেট। এইতো রিকশায় উঠছি। .... এই রিকশা অদৃশ্য রিকশা ডাকাডাকি শুরু করলাম।

-আচ্ছা। আমি বাসায় যেয়ে তোমাকে ফোন দেই?? -আচ্ছা। বাসায় ফিরলাম একটু আগে। উনার ফোন বন্ধ পাচ্ছি। ব্রেক আপ করে ফেলল কিনা কে জানে? জানিনা দেশের জন্য গার্লফ্রেন্ড উৎসর্গ করা প্রথম পুরুষ আমি কিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।