আমাদের কথা খুঁজে নিন

   

একটা পুরানো দালান : ইষ্ট পাকিস্তান : আমাদের আর্মির জবাবদিহিতা

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক

আগেই বলে নেই -- একটা মানুষের মৃত্যুকে কোন কিছু দিয়ে জাস্টিফাই করা যায় না। বিডিআর বিদ্রোহের ঘটনায় সকল নিহতের আত্নার মাগফেরাত কামনা করছি । তাদের স্বজনদের সান্তনা দেয়ার ভাষা নাই ; সাহসও নাই । ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ আমার মহল্লার একটা পুরনো দালানর কথা খেয়াল হলো ; সেখানে লেখা "১৯৫৮ ইষ্ট পাকিস্তান" এখনো ঝাপসা দেখা যায় লেখাটা খেয়াল করলে; আমাদের আর্মির পরতে পরতে সেই লেখাটা দেখতে পাচ্ছি - ব্রিটিশ আমল থেকেই নেটিবরা সাধারন সৈন্য ; ব্লাডি ইন্ডিয়ানস; যখন পাকিস্তান তৈরি হলো এই অফিসাররা হয়ে গেলেন এলিট শ্রেনী যখন রাজনৈতিক নেতারা নিজেদের মধ্য চুলোচুলি আর পকেট ভারী করতে ব্যস্ত ; এরা চিন্তা করে এই সব "আবাল সিভিলিয়ান"রা যদি দেশ চালাইতে পারে আমরা কম কিসের ; আমাদের মেধা আছে ; দক্ষতা আছে ; আনুগত্য আছে ; সবচে বড় অস্ত্র আছে ;ব্যস ; ক্ষমতা দখল করলেন তারা এরা যেহেতু এলিট শ্রেনী ইষ্ট পাকিস্তানীদের এমনিতেই নিচু দৃষ্টিতে দেখতো ; তাই সেখান থেকে আসা অফিসারদের ও সেই ভাবেই ট্রিট করতো ; ৭১ এ এই এলিট শ্রেনী চিন্তা করল ; কি এত বড়ো বেয়াদবী ; আমাদের প্রধানমন্ত্রী হবে একজন বাংগালী ? দাড়া তোদের এমন শিক্ষা দিব এর পর আর জীবনেও মাথা তুলে দাড়াতে পারবি না ; দেশ স্বাধীন হলো .. সেই এলিট শ্রেনীর ভুত বাংগালী অফিসারদের মধ্য রয়েই গেলো ; এরা শুরু করলো নিজেদের মধ্য কামড়া কামড়ি ; যে জিতলো সেই ক্ষমতা দখল করলো জনতার রোষে সামনে পড়ে শেষে লেজ গুটাতে বাধ্য হলো তারা ; তাদের এলিট ভাবটা কিন্তু এত বছর পরও যায়নি ; বরং ক্ষমতা যে তাদের ছিল আর এই ব্লাডি সিভিলিয়ানরা যে তারা ক্ষমা ঘেন্না করে দিয়েছে এটা তারা কখনো ভুলেনি এই পর্যন্ত বাংলাদেশ আর পাকিস্তানের ইতিহাস মোটামুটি সমান্তরাল পাকিস্তানে তাদের এলিট ভাই মোশাররফ সাহেব ক্ষমতা দখল করলো -- ব্যস এরাও চিন্তা করলো আরে .. আমরাও তো পারি ২০০৭ এলো সেই সুযোগ এত দিনের জমানো ক্ষুধা নিয়ে তারা হামলে পড়ল ; এমন কোন সেক্টর বাদ নেই যেখানে তারা ঘুষ খায় নি ; ২০ গুন বেশী ঘুষ খাওয়া শুরু করলো ; এই খানে লক্ষনীয় যে এই দূর্নীতি কেবল অফিসার শ্রেনীর মাঝেই সীমাবদ্ধ ছিল ; এর আগে অফিসের পিওন শুদ্ধ ঘুস খাওয়াতে সেই বৈষম্য তৈরী হয়নি ; মজার ব্যাপার হলো আমরা সব হাত তালিই দিয়েছি কারন সাধারন পর্যায়ে আমরা অল্প কিছু সুবিধা পেয়েছিলাম কিন্তু যেখানে কোটি কোটি টাকা ঘুষের খেলা চলে সেখানে কিন্তু ২০ গুন বেশী ঘুষ দিতে হয়েছে ; এই জন্যই নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম বেড়ে সহ্যের সীমা ছাড়িয়েছিল রাস্তাঘাটে বিনা কারনে মানুষকে মারধর ; চুল কেন বড় রাখলি ; বেনসন কেন খাস ? এলিট দের পুরানো স্বভাব! ছোটলোকের বেয়াদবী সহ্য হয় না বরাবরের মতো আর্মি শৃখলা দিয়ে দেশ চালানো যায় না এটা তাদের মোটা মাথাতে ঢুকতে শুরু করল এখানে একটা ব্যাপার আমাদের আমলা আর রাজনৈতিকদের ও একটা এলিট শ্রেনী আছে ; আর্মির কাউন্টার পার্ট; কিছু কিছু যায়গা ছাড়া এদের স্বভাব একি রকম এদের অনেকের উপরে শারীরিক নির্যাতন ও করা হয়েছে এদের এই ক্ষোভ কিন্তু মিটে নাই বিডিআর বিদ্রোহ আমার মনে হয় এমন কিছু ক্ষোভের সংমিশ্রন ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ সেই পুরোনো দালান দেখতে পেলাম এক ব্লগারের কমেন্টে ############################################## বিডিআর এর নিজস্ব অফিসার এর প্রয়োজনীয়তা লিখেছেনঃ মাসুম (৯২-৯৮) | শুক্র, ২৭/০২/০৯ – ১১:৫৫ অপরাহ্ন বিডিআর এর দাবির যৌক্তাকতা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। আমার দৃঢ় বিশ্বাস এদের অধিকাংশই কেবল দাবীগুলো তাত্বীকভাবে বিচার করছেন।

অথচ এগুলো আসলেই কতটুকু সঙ্গত কেউ কি তলিয়ে দেখেছেন? বিডিআর এর প্রথম দাবী তাদের নিজস্ব অফিসার। আপনারা যারা অফিসার / কর্মকর্তা বলতে কেবল প্রশাসনিক কর্তৃত্বকারী বোঝেন তাদের উদ্দেশ্য বলছি > সামরিক শিক্ষা অনুযায়ী অফিসারদের মূল প্রয়োজনীয়তা যুদ্ধক্ষেত্রে তাদের ব্যবহারিক প্রয়োজনীয়তা অনুসারে। এই কারনে পদাতিক বাহিনীতে অফিসার - সৈনিক অনুপাত এবং অন্য বাহিনী যেমন আর্টিলারী বা আর্মাড ইত্যাদির অফিসার - সৈনিক অনুপাত ভিন্ন। কারণ এটি কখনই প্রশাসনিক নিয়ন্ত্রন নয় বরং যুদ্ধক্ষেত্রে অফিসারদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে ঠিক করা হয়। আমাদের প্রতিরক্ষা কৌশল অনুযায়ী আমরা জানি শত্রু সবসময়ই অতর্কিতভাবে সীমান্ত অতিক্রম করবে।

################################################ ইন্ডিয়া পাকিস্তান একসময় শত্রু ছিল, এখনো আছে.. ভারতের সাথে আমরা কোন সময়ই পেরে উঠব না ..শক্তিমত্তায় ..নিউক্লিয়ার বোমার কথা ছেড়েই দিলাম.. এখনো যদি সেই আদি যুগে ঘি খাওয়ার গন্ধ হাতে মেখে বসে থাকি তাহলে আমাদের দিন চলবে ? কত দিন আমরা এই এলিটদের আমাদের মাথার উপর ছড়ি ঘোরাতে দিব ? কেন আমারা আমাদের গা থেকে পাকিস্তানের নামটা মুছতে পারছিনা ? লক্ষ লক্ষ শহিদের রক্ত কি যথেষ্ঠ নয়? আমরা কি পারি না আমাদের এলিট সেনাবাহিনীর ব্রিটিশ আর পাকিস্তানের পুরোনো রদ্দিমার্কা নিয়মগুলো নতুন করে লিখতে; আমাদের কি উচিত না সেনাবাহিনীর যেই তরুন ছেলেটা উৎসাহে টগবগ করছে তাকে শিখানো ব্লাডি সিভিলিয়ান নোংরা একটা গালি যদি না করতে পারি সবাই তৈরী থাকুন .. এমন ঘটনা বার বার দেখার জন্য যদিও পাকিস্তানের পরিনতি আমরা চোখের সামনে রয়েছে - এলিটদের দিন শেষ হবে একদিন আমার দেশে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.