দেশে এসএপির (সিস্টেম অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোডাক্ট ফর ডাটা প্রসেসিং) সফটওয়্যার ব্যবহাকারীরা অভিজ্ঞতা বিনিময় করলে বিদেশি প্রতিষ্ঠানকে পরামর্শ খাতে যে বিপুল অর্থ ব্যয় করতে হয় তার অনেকটাই সাশ্রয় হবে। এ উদ্দেশ্যে এসএপি ব্যবহারকারী পেশাজীবীদের নিয়ে গতকাল রাজধানীর গুলশানে বাটন রোজ হোটেলে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০টি কম্পানির প্রায় ৮০ জন পেশাজীবী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনো কম্পানিতে এসএপি সফটওয়্যার ইনস্টল করতে প্রায় ১০ কোটি টাকা খরচ হয়, যাতে পরামর্শক ব্যয় তিন কোটি থেকে পাঁচ কোটি টাকা এবং হার্ডওয়্যারের জন্য তিন কোটি টাকা দিতে হয়। তাই স্থানীয়ভাবে ব্যবহারকারীদের একসঙ্গে মিলিত করে অভিজ্ঞতা বিনিময় এবং কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে সময় ও অর্থ সাশ্রয়ের তাগিদ দিয়েছেন তাঁরা। অনুষ্ঠানে ভিলেটেক্স গ্রুপের হেড অব আইএসএস রানা সোহেল, বসুন্ধরা গ্রুপের বিজনেস অটোমেশনের কো-অর্ডিনেটর রাজিব ইমরান, বসুন্ধরা গ্রুপের কনসালটেন্ট আবু মোহাম্মদ শোয়েব, এমজিএইচ গ্রুপের হেড অব আইটি দানেশ উসমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্বের অভিজাত কম্পানিগুলো তাদের হিসাব ও ব্যবস্থাপনার ক্ষেত্রে এসএপির সফটওয়্যার ব্যবহার করে থাকে। বাংলাদেশেও এই ব্যয়বহুল সফটওয়্যারটি প্রায় ৫০টি প্রতিষ্ঠান ব্যবহার করছে। বর্তমানে এ অ্যাসোসিয়েশনের সদস্যা সংখ্যা ১৬০ জন। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।