আমাদের কথা খুঁজে নিন

   

আসুন, বিজয়ের মাসে আবারো জামাতি রাজাকারগুলোকে জুতা মারি

নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com
গত ১৩ ই ডিসেম্বর চ্যানেল পাল্টাতে পাল্টাতে ইসলামিক টিভি চলে আসল। কিছুটা আগ্রহ হল, এই চ্যানেলে কি দেখায়! তখন খবর দেখাচ্ছে, নির্বাচন নিয়ে প্রতিবেদন হচ্ছিল। কিছুক্ষন বাদে দেখা গেল ফরিদপুরে নিজের আসনে পূর্ব পাকিস্তান বদর বাহিনীর প্রধান মুজাহিদ নির্বাচনী জনসংযোগ করছে। এই কুত্তাগুলোকে দেখলে থুতু চলে আসে, ঘৃণা আর রাগে গা রিরি করতে থাকে। তবু্ও বসে খবর দেখছিলাম।

একটু পর তার সাক্ষাতকার, সে বলছে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে নাকি জামাত-শিবির আর তাদের আশ্রয় দাতা চারদলীয় জোটকে ভোট দিতে হবে!!?? এমন আজব কথা নিজের কানে শুনবো ভাবতে পারিনি। পরের দিন ১৪ ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ভাবছিলাম, ঠিক ৩৭ বছর আগে এই মুজাহিদ শুয়োরের বাচ্চা এই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহগুলোতে স্বাধীন হতে যাওয়া বাংলাদেশের মেরুদন্ড ভেঙে দেবার জন্য তালিকা করে করে দেশের সবচাইতে গুণী মানুষগুলোকে হত্যা করেছে। আজ সেই রাজাকার দেশের স্বাধীনতা রক্ষার নাম করে মানুষের কাছে ভোট চাইছে!!?? কত বড় আস্পর্ধা!! ভেবেছিলাম এবারের নির্বাচনে ভোট দিবনা, কিন্তু সাথে সাথে মত পাল্টালাম। ৭১ এ জন্ম হয়নি বলে যুদ্ধ করতে পারিনি, কিন্তু এখন সময় এসেছে কিছু করার।

তাই রাজাকার জামাত-শিবির যেন একটি আসনে ও নির্বাচিত হতে না পারে সে জন্য যতটুকু সামর্থ্য তার সবটুকু ঢেলে চেষ্টা করে যাব। এই বিজয় দিবসে শহীদদের প্রতি এতটুকু সম্মান তো দেখাতেই পারি আমরা................
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.