আমাদের কথা খুঁজে নিন

   

কোথায় সোনার নুপুর বাজে, বুঝি আমার হিয়ার মাঝে...

কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...

প্রায় ৭দিন পর আমার সেই পুরনো সা ইন । অবশ্য মাঝে একদিন সাইবার ক্যাফ থেকে ঢুকেছিলাম। কোন কমেন্ট করতে পারিনি । আজ এসেই একটা ছবি দেখে এই গানটা খুব করে মনে পড়ল ...আপনারা সবাই কেমন আছেন ...? আমার নয়ন ভুলানো এলে, আমি কি হেরিলাম হৃদয় মেলে। শিউলীতলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে, অরুন রাঙ্গা চরণ ফেলে, নয়ন ভুলানো এলে। আলো ছায়ার আচলখানি, লুটিয়ে পড়ে বনে বনে, ফুলগুলি ওই মুখে চেয়ে কি কথা কয় মনে মনে। তোমায় মোরা করব বরণ , মুখের ঢাকা কর হরণ, ওইটুকু ওই মেঘাবরন, দুহাত দিয়ে ফেলো ঠেলে। বনদেবীর দ্বারে দ্বারে, শুনি গভীর শঙ্খ ধ্বনি, আকাশবীনার তারে তারে জাগে তোমার আগমনী। কোথায় সোনার নুপুর বাজে, বুঝি আমার হিয়ার মাঝে সকল ভাবে, সকল কাজে, পাষান গালা সুধা ঢেলে, নয়ন ভুলানো এলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.