আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসি কিনা; বলতে পারিস........?

নিজেকে হারিয়ে খুঁজি

প্রশ্ন ছিল নিজের মতো, নিজের কাছে- জবাবটা তাই, বুকের ভেতর সংগোপনে, কোথায় যেন লুকিয়ে আছে। আনমনা সেই সময়টাতে হঠাৎ দেখার চমক লাগে, চিরচেনার সুর খুঁজে পাই বুকে ভীরু কাঁপন জাগে। অলীক জগৎ দ্বার খুলে দেয় না চেনা তোর ভূবন গোপন; অনিচ্ছেতেও জড়িয়ে পড়িস, অনেক কাছের অনেক আপন। তোর ঠিকানায় নীল জানালায়, যখনই দেই আলতো টোকা; অচিন সুরের বীণ বেজে যায় বুকের ভেতর; যায় না রোখা! এরই মাঝে ভুল করে এক স্বপ্ন দেখা মিথ্যে মায়ায়, কষ্ট সময় থাকলি পাশে, রাখলি ধরে আপন ছায়ায়। গল্প কথায় সময় পেরোয়, রাত ফুরিয়ে ভোর; কখন যেন বিদ্রোহী মন - পড়লো বাঁধা তোর! আচমকিতে তাইতো সে দিন প্রশ্ন ছিল লাজে রঙিন- টানাপোড়েন সময়টাতে, মনকে বাঁধা শেকল ছাড়িস; নাইবা আমায় বাসলি ভালো; বাসি কি না বলতে পারিস?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.