আমাদের কথা খুঁজে নিন

   

নতুন নতুন রাস্তা, দালান বা বাহারী বিজ্ঞাপন অবশ্যই রাষ্ট্রীয় উন্নয়নের মাপকাটি নয়।



স্বাস্থ্য পন্য নয়, মানবাধিকার Click This Link প্রতিদিন সংবাদপত্র খুলেই চোখের পড়ে হাজার মানুষের চিকিৎসা সহযোগিতা পাবার আকুতি। অর্থের অভাবে চিকিৎসার করতে না পেরে প্রতিদিন হাজার হাজার মানুষ রোগে ভূগছে, মৃতু্যবরণ করেছে অনেকেই। বেসরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা গ্রহণ সাধারণ মানুষের পক্ষে কোনভাবেই সম্ভব নয়। অনেকে সময় সরকারী হাসপাতালগুলোতে ঔষধ, উপকরনের, সদ্বিচ্ছার অভাবে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা না পাওয়ার প্রেক্ষিতে অনেক মানুষ বেসরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা করাতে গিয়ে সর্বশানত্দ হচ্ছে। তথাপিও একটি বড় সত্য কিছু সমস্যা থাকা স্বত্বেও সরকারী হাসপাতালগুলো দেশে মানুষের স্বাস্থ্য সেবায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে আসছে।

সরকারী ব্যবস্থাপনায় হাসপাতাল উন্নয়ন করার সম্ভব হলে আরো অনেক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব হবে। অর্থনৈতিক উন্নয়নের সোনার হরিণের লোভে আমাদের অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিরাষ্ট্রীয়করণ এবং পরিবেশ ধ্বংস করে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করার হলেও দারিদ্রতা কতটুকু হ্রাস হয়েছে বা দেশের মানুষের সতিকার উন্নয়ন কতটুকু হয়েছে তা বিবেচ্য বিষয়। যদি বৈদেশিক বিনিয়োগ অর্থনৈতিক উন্নয়নের সূচক ধরা হয়, তবে এখন প্রশ্ন করার সময়, বিগত দিনের বিনিয়োগের প্রেক্ষিতে কতজন মানুষের স্বাস্থ্য সেবা শিক্ষার মতো মৌলিক প্রয়োজনে মেটানোর সামর্থ রাষ্ট্রের হয়েছে। নতুন নতুন রাসত্দা, দালান বা বাহারী বিজ্ঞাপন অবশ্যই রাষ্ট্রীয় উন্নয়নের মাপকাটি নয়। দেশের পিছিয়ে পড়া মানুষদের মৌলিক চাহিদা পুরনে রাষ্ট্র কতটুকু সেবা বা সহযোগিতা প্রদান বৃদ্ধি করতে পেরেছে তা রাষ্ট্রীয় উন্নয়নের মাপকাটি হওয়া প্রয়োজন।

কিন্তু এত ত্যাগের পরও যদি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো বেসরকারী করতে হয়, তবে অর্থনৈতিক উন্নয়নের পদক্ষেপের বিষয়ে প্রশ্ন থেকে যায়। Click This Link দেশের নাগরিক হিসেবে প্রতিটি নাগরিক কর প্রদান করে আসছে। সরকার কর আদায় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নাগরিক হিসেবে এ কর প্রদানের উদ্দেশ্য আমরা কিছু সেবা পাবো। কিন্তু যদি রাষ্ট্রীয় সকল সেবাখাতগুলো বেসরকারী করে, তবে জনগনের কর প্রদানের উদ্দেশ্য বিষয়ে প্রশ্ন জাগে, জনগণ কেন কর প্রদান করবে? একদিকে রাজস্ব বৃদ্ধির জন্য জনসাধারণকে চাপ দেওয়া এবং অপর দিকে রাষ্ট্রীয় সুবিধাসমূহ সংকুচিত করার কোনভাবেই রাষ্ট্রীয় নীতি হতে পারে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.