আমাদের কথা খুঁজে নিন

   

শক্ত একটা হাত হলেই আমি পারবো...

তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো...

যখন পনপাগল করা সূরের কোন গান শুনি তখন মন চায় আমিও একদিন গাইবো। যখন চোখ মাতাল করা কোন ছবি দেখি তখন মন বলে আমিও একদিন আঁকবো। কিন্তু আমার মনের চাওয়া আর বলার কোন অস্তিত্ব হয়না। কারণ আমার কন্ঠে সূর নেই, আমি গাইতে পারিনা। ছবি আঁকার মতো ঐশী শক্তি নেই।

আমি ছবি আঁকতে পারিনা। এতা `না'র মাঝেও একটা `আছে'। তা হলো, আমি লেখতে পারি। কম বেশি যাই হোক, পারি। আমার এই লেখতে পারাটা গান-কবিতা আর গল্পেই সীমাবদ্ধ।

ছড়াও লেখতে পারি। কিন্তু তা বলার মতো কিছুই নয়। আমার লেখা গল্পকে সবাই গল্প বলে। কবিতাকেও তাই। কিন্তু গানগুলোকে গান শুধু আমিই বলি।

অন্যেরা বলে কবিতা। সূর করে গাওয়ার আগ পর্যন্ত প্রতিটি গানই কবিতা। তাই হয়তো আমার গানকে কবিতা বলে। তা ছাড়া আমার একটা গানও তো এখনো সূর করে গাওয়া হয়নি! হতো, যদি আমার কন্ঠে সূর থাকতো। মাঝে স্বপ্ন দেখি, আমার লেখা গান গাইছে আমার প্রিয় অর্ণব, তাহসান, টুটুল, হাবিব, আসিফ, খালিদ, বাচ্চু, প্রীতম, জেমসরা... আমার বিশ্বাস আমার লেখা গানগুলো সূর করে গাইলে গানই হবে একেকটা! প্রিয়ানুকে ভীষন ভালবাসি।

ওকে পেতে হলে আমার ‌‌‌‌‌‍‍`কিছু একটা' হতে পারি! অবশ্য সহজে `কিছু' হওয়ার ইচ্ছাও আমার নেই। মাঝে মাঝে কেবল মনে হয়, আমি তো গান লেখতে পারি। গান লেখাও তো শিল্প হতে পারে। গীতিকাররাও তো শিল্পী হতে পারি। পারেনা, গীতিকারদের আমি শিল্পীই মনে করি।

গীতশিল্পী। আমার মনে হয়, গান লেখায় পরিশ্রম করলে আমি `কিছু একটা' হতে পারবো। তখন নিজেকে প্রিয়ানুর যোগ্য বলে দাবী করতে আমার ভাবতে হবেনা। তা ছাড়া আমার গানই আমার আত্মার খোরাক হবে। আপনাদের কারো যদি কোন সূরকার কিংবা শিল্পীর সাথে ভালো সম্পর্ক থাকে, তাহলে দয়া করে তার কাছে আমার কথা বলার অনুরোধ করছি।

কারণ আমি জানি, মানুষ যতো প্রতিভার অধিকারী ই হোক না কেন, শক্ত একটা হাতের সান্নিধ্য না পেলে দূরের পথে চলা খুব কষ্ট। আর স্বপ্ন চূড়ায় উঠা তো আরো কষ্ট। না, কষ্ট না; অসম্ভব...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.