আমাদের কথা খুঁজে নিন

   

বহুকাল দেখিনি তোমায়।

http://www.paybox.me/r/rihan

বহুকাল দেখিনি তোমায়, সেই কোন কালে, কোন এক মেঘলা বিকালে বিদায় বলেছিলে তুমি, আমি কেবল চেয়ে ছিলাম নিষ্পলক, আকাশে জমে যাওয়া কালো মেঘের দিকে, তোমার চোখে চোখ রাখার সাহস করিনি, পাছে না তুমি দেখে ফেলো আমার চোখে পানি, তারপরও আমি তাকিয়ে ছিলাম তোমার পানে একপলক, ভাগ্যিস তখন বৃষ্টি ছিলো, আমার চোখের পানিকে তুমি ভেবেছিলে বৃষ্টির পানি, বড় অবলীলায় বলেছিলে বিদায়, আমি কান্নার জল ঢেকে দেয়া বৃষ্টির জলে তোমারে বিদায় দিয়েছিলাম, বৃষ্টির জলে ভাসিয়ে দিয়েছিলাম আমার প্রেমের নাওখানি। হায়, বহুকাল পর গতকাল রাতে, ভেসে ভেসে কোথা থেকে ফিরে এলো কি জানি, ফিরে এলো আমার ভাসিয়ে দেয়া সেই প্রেমের নাওখানি, সেই নাওয়ে তুমি ছিলে না, ছিলো কেবল তোমার ফেলে যাওয়া একখানি সবুজ রুমাল, বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া কত শত হাসি সুখের জরাজীর্ণ কঙ্কাল, কি বিকট অট্রহাসিতে কত শত কম্পনে প্রকম্পিত করেছিলো তারা আমার স্মৃতির দেয়ালখানি, আর আমি তাকিয়ে ছিলাম সেই সবুজ রুমালখানির দিকে, যেন ক্ষণে ক্ষণেই সেথায় ভেসে ভেসে উঠছিলো তোমার মুখখানি, আর আমার সমস্ত আত্মাজুড়ে তখন বহমান ছিলো একটাই আর্তনাদ-- বহুকাল দেখিনি তোমায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।