আমাদের কথা খুঁজে নিন

   

বোকা কাহিনী-০১



আমার এক চাচাত ভাবী চাইনিজ। আরেক চাচাত ভাইয়ের বিয়েতে চাইনিজ ভাবী তার বোনকে নিয়ে বেড়াতে এসেছে। বিয়ের সপ্তাহখানেক পরে দৃশ্যপটে আমার আগমন। সবাইতো হৈ হৈ এইবার মজা হবে এইবার মজা হবে । আমিও উৎসাহ নিয়ে গেলাম নতুন বৌকে পঁচাব।

গানের জলসা নতুন বৌ সাধা শিল্পী কিনতু গাইবে না। চাইনিজ ভাবী গাইল। আমি নতুন বৌকে টিটকারী মারলাম যে বড় বৌ গাইল এখন ছোট বৌ গাও। সবাই হৈ হৈ করে উঠল আরে ও বৌ না ও বৌ না তার বোন (গুনগুন শোনা গেল বলছি না মজা হবে। )।

চামে চামে নতুনটায় কয় ও বড় বৌয়ের বোন তুমি আমার বোন গাও নয়তো............... বিশ্বাস করেন আমার কোন দোষ নাই। ঠেকায় পইড়া গাইছি রাস্তায় বাহির হইয়া দেখি এট্টু পরপর মরা কাক। পরদিন পেপার হেডিং বার্ড ফ্লু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.