খান আতা চলচ্চিত্রের ভাষায় জাতিকে ডেকেছিলেন এবার তোরা মানুষ হ'।
মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সহিংসতা এবং ক্লেশ যখন না কমে ক্রমাগত বাড়ছিল এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যখন দুবৃত্তচক্র তাদের লক্ষ হাসিলের মোক্ষম অস্ত্র বানাল, তখন জাতি ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করেছে।
এই আজও রাস্তায় আপনি কোন প্রমাণ ছাড়াই যে কাউকে হেনস্তা করতে পকেটমার বা ছিনতাইকারী বলে আওয়াজ দিন, ব্যস.. আপনার আর কিছূ করতে হবে না। দু'চারটে কিল দিয়ে সরে পড়ুন বাকী পাবলিক তার দফা রফা করে ছাড়বে।
আমাদের এই জাতিগত হুজুগে পনার ফলেই আমাদের কপালে তিলক পড়েছে হুজুগে বাঙালী।
আজ পৃথিবীর চাওয়া, স্বপ্ন এবং গতি প্রৃতি সকলেই ভাল বোঝেন। তাই ওদিকে না গিয়ে সোজা বলি, আমাদের জাতিগত বিভাজনের যে চক্রান্ত আজো চলছে তাতে বিস্মিত হয়ে ভাবতে হয়....জাপান আমেরিকা, ভিয়েতনাম মালয়েশিয়া... সব গন্ডুস....
ওরা শুধু উন্নতিই করেছে...
কোন চেতনা নেই ওদের মধ্যে!!!!!!
আর আমরা চেতনায় এতটাই শানিত.... ৩৬ বছর পরও মীমাংসাই করতে পারিনা।
জাপান ২য় বিশ্বযুদ্ধের ভয়বহ বিভীষিকা ভুলে আক্রমনকারী আমেরিকার সাথে কাজ করে কি মহা ভুলই না করছে.... তাদের কোন চেতনা নেই!!!!!!!!!
সব শালা গন্ডুস.....
আর আমরা মহান চেতনাধারীরা... সাধারন কথা , আলোচনা, মতপ্রকাশ করতেই চেতনার ঢাল তলোয়ারের ঝনঝনানীতে কর্ম সারা... কথা আর আগে বাড়ে না.. চাই সংঘাত...
আর বিশ্ব আমাদের আজো জানে বন্যা, সাইক্লোন, দারিদ্রতা আর যত মন্দ বিশষন আছে সব মিলিয়ে....করুনা, অবজ্ঞা আর তৃতীয় বিশ্বের তকমা লাগিয়ে।
সবচেয়ে ভাল হয়... চলেন এত কথা দাবী আব্দারের কি দরকার.....
মম্ল্লযুদ্ধ লাগাই দেই। যে জিতব সেই থাকব।
অথবা জাতিগত এথনিক ক্লিন্জিং।
ব্যাস ইথিওপিয়া... বা অন্য আফ্রিকার দেশের মতো চলতে থাক একপক্ষ বিজয়ী না হওয়া পর্যন্ত। আর এই টাইতো চায়.. আমাদের প্রতিযোগী রাষ্ট্র শক্র রাষ্ট্র এবং আরো অনেকে।
তবে আর দেরী কি এই ব্লগে যেমন চলছে...ছড়িয়ে দাও তা প্রান্তে প্রান্তে....আর যাই হোক আমরাতো আর জাপান আমেরিকা, ভিয়েতনাম মালয়েশিয়া...র মতো সব গন্ডুস....নই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।