অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।
চোখের ডাক্তারের কথা আসলে ঠিক না। আমি কাঁদি, অনেক কাঁদি। হেরে গেলে, ব্যাথা পেলে, ইচ্ছা করলেই চোখে পানি এনে ফেলি। মাঝে মাঝে কান্না থামানোর প্রচেষ্টায় আশেপাশের পৃথিবীর কথা ভুলে যাই।
এই তো আজকেই, অংক ক্লাসে কিছুতেই মন দিতে পারছিলাম না। ওরা ছয়-সাতজন মেয়ে মাত্র, কিন্তু আমার এতোদিনের আত্মবিশ্বাস একেবারে টেনে নামিয়ে দিলো। আমাকে আবার নতুন করে ভাবতে হচ্ছে, আমি কি পারি? কিসে ভালো হতে পারবো?
ক্লাস সেভেনে স্পিকারস কাপে চান্স না পাওয়ার পর যে রকম অনুভূতি হয়েছিলো, আজ অনেকটা সেরকম লাগছে। পার্থক্য হলো আজ আরও অনেক বেশি অসহায় লাগছে নিজেকে। খারাপদের মধ্যে একটু কম খারাপ হলে গর্ব লাগে।
আর ভালোদের মধ্যে কম খারাপ হলে লাগে লজ্জা ও রাগ। মন খুব খারাপ হয়ে যায়।
এতোদিন ধরে মনে হতো আকাশ ছোঁয়া কঠিন কিছু না, একটু চেষ্টা করলেই হয়। চেষ্টা করা না করা নিজের ওপর। এতো ক্ষুদ্র হওয়েও মানুষ আজব প্রাণী, অসম্ভবকে সম্ভব করে ফেলার ক্ষমতা দেওয়া হয়েছে যে তাদের কে।
ছোট ছোট মিরাকলে ভর্তি আমার জীবন। প্রতিদিনই নতুন কোন সম্ভবনার কথা ভেবে উদাস হয়ে স্বপ্ন দেখে এসেছি। কিন্তু এখন মনে হচ্ছে, হয়তো সবাই আকাশ ছুঁতে পারবে না। কিছু মানুষ সাগর তলা ছোঁবে, কেও দেখবে আগ্নেওগিরির ভেতরটা। আবার কিছু মানুষ মেঘ ধরতে গিয়েই ক্লান্ত হয়ে পড়বে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।