আমাদের কথা খুঁজে নিন

   

বিনা রণে নাহি দেবো ছাড়ি!



প্রথমে বেশ সর্দি-কাশি, সেটার জন্য ওষুধ কিনে খাওয়া শুরু করতে না করতেই জ্বর আক্রমন করলো। তো, ওষুধ-টষুধ কিনে জ্বরকে একটু কমাতে না কমাতেই এবার শুরু হলো পেট খারাপ! (যা আবার বিশিষ্ট শক্তিশালী ওষুধ ইমোটিল-ও থামাতে পারে নাই!!) এই হলো গত কয়েকদিন ধরে আমার সাথে চলতে থাকা অসুখের যুদ্ধের বিবরণ! আমিও বিনা রণে নাহি দেবো ছাড়ি! তাই জ্বরের সময় একটু লেপের আশ্রয় নিলেও কিছু অসাধারণ(!) কৃতিত্ব দেখাতে বাকী রাখি নাই। যেমন, আজ আমাদের Data & Telecommunication Lab এ যে প্রোগ্রাম(C/C++ এ করা) গুলো অধিকাংশ পাবলিক বাসা থেকে করে এনেও দেখাতে গিয়ে হিমশিম খেয়েছে, আমি সেগুলো instant বসে করে স্যারকে দেখিয়েছি। অবশ্য খুব অল্প সংখক পাবলিকই এর মহত্ত্ব(!) ঠিক মতো উপলব্ধি করতে পেরেছে!! সে যাই হোক, তাই আমার মন আজ কিছুটা ভালো। এখন আবার কম্পিউটারের সামনে অসুস্থ শরীর নিয়ে বসেছি ব্লগ লিখতে, একটু পরে পড়তেও বসবো। কি অসাধারণ!! (কি হলো, আজ বোধহয়, নিজের সুনাম একটু বেশী-ই করছি!!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.