আমাদের কথা খুঁজে নিন

   

অতীত ঢাকে সাদা কাগজ_________$$

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি । । অতীত দেখি- আমি দিবানিশি চতুর্পাশে শুধু অতীত দেখি! ঘরের অতীত, পরের অতীত, মাঠের বুড়ো বটের অতীত; স্কুলের ওই জীর্ণ শীর্ণ- উঠোনেরও একটা অতীত আছে! এখনও তার রন্ধ্রে রন্ধ্রে রক্তকণা গর্জে ওঠে, ৭১ এর বুলেটকণা আছড়ে পড়ে- এখনও তার রক্তভেজা এঁটেল মাটির, বুকের মঠে; এখনও সে উপরপানে- চোখটা মেলে আকাশ দেখে! তার বুকেতে স্বাধীন হাওয়ায়- পরাধীন এক সবুজ মাঝে, রক্ত মেখে, লাল রঙের এক বৃত্ত আঁকে। লাল সবুজের দেশের বুকে- আজও যুদ্ধ চলছে যেন! লাশের পাহাড় তলে পড়ে- স্বাধীনতা, এমন করে প্রাণের ডরে, থরথর কাঁপছে কেন? আজও দেখি অবাক চোখে- রাত বিরেতে, কি প্রভাতে! গলির ধারে- পথের পাড়ে, সবুজ ঘাসে- চলতি বাসে, জ্বলছে মানুষ- পুড়ছে মানুষ! শরীর জুড়ে আগুন নিয়ে- মানুষ নামের, উড়ছে ফানুস! চাপাতি আজ পশু ছেড়ে- আক্রোশেতে কাটছে মানুষ! সবাই মিলে রঙ্গ দেখি, বগল ঠুকে ব্যঙ্গ করে- রাজনীতিরই ময়লা ঢাকি! বৌয়ের হাতের গরম চায়ে- ডুব মেরেই আজ বেজায় খুশ, আমার ভাই মরছে পথে- তবু আমি মরার ঘুমে, আরাম করে রই বেঁহুশ! এখনো অতীত দেখি- আজও বাংলার পথে ঘাটে নদী প্রান্তরে, প্রতি শিরায় শিরায় খুঁজে পাই- ৭১ এর জারজ! আজও বাংলা থেকে যায়নি মুছে- দেশশত্রুর উগরে দেয়া বীর্য্যের দাগ! মায়ের চোখের জলে ভাসে- বুকের সাদা কাগজ । ।

। । সা। ত। কা।

হ। ন। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।