আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি ঝড়ে, মন আসমানে উড়ে



এমন দিনে আমার ত অফিস করতে ভালা লাগে না, মনডা বড়ই উদাস। আইজকা একটা প্রজেক্ট ভিজিটে যাওয়ার কতা আছিলো, বস কুতুবরে কইছি আমার পিঠে ব্যাথা, আইজকা না যাই। এহন চিন্তা করতাছি কেমনে বাইর হই। ভিজতে ভিজতে বাসায় গিয়া খিচুরি খাওন দরকার। কি যে করি!এমনেই বড় চিন্তায় আছি।

ঐদিন ইমন কইলো বান্দর গ্র“পের মাইয়া হিসাবে বাদামযুক্ত লেখা দরকার, টাসকি খাইলাম। বাদামযুক্ত লেখা কি!আর এই জনসম্মুখে বান্দরনী কইলে ত আরো সমস্যা, ভবিষ্যত আন্ধাইর। আবার অফিসে বইসা কলা খাইতাছি আমার কলিগ কয় "কি, বান্দরের মতন কলা খাও কেন?"আমি ঢোক গিললাম, কয় কি!সবতে এমুন বান্দর কইতাছে কেন?কি বিপদের কতা। এহনও কত কি বাকী!কাইলকা রাইতে চিন্তায় ৪ টাকার বাদাম খাইলাম। কাজিন ফোন করছে, কয় কি করছ?আমি কই বাদাম খাই।

কয়, "তুই রাইতে বাদাম খাছ কেন?তরে লইয়া আর পারি না। কাইলকা বাসায় আইতাছি, রাইতে থাকমু, কতা কমু, তর ত পাংখা অইছে,তর দেহা পাওন যায় না। আমি আইয়া দেহি কত বড় পাংখা হইলো। "কি আর কমু চুপ কইরা রইলাম, কি যে শুনুম আইজকা, আল্লায় জানে। আইজকা আবার লিডার উদু কয়, অন্তরের আয়াতের দাওয়াই কিনতে ১০ টেকা লইয়া গুলিস্থান যাইতে।

এইডা কি বান্দরের অন্তর যে দাওয়াই কিনতে ১০ টাকা লইয়া গুলিস্থান যামু!কাইলকা অচু কইলো, ইরানী ছাগু কইছি দেইখা বলে বাসায় পুলিশ যাইব। কি চিন্তার কতা, চিন্তায় আমার রাইতে ঘুম অয় নাই। আর বৃষ্টি ত মন পুরা আসমানে তুইলা দিলো। এহন বাইর হই কেমনে?খিচুরি খাই কেমনে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.