আমাদের কথা খুঁজে নিন

   

সংজ্ঞা সংজ্ঞাহীন

সময়ের আবর্তে বদলে যায় পৃথিবী, বদলে যায় মানুষের মন, আমি আমার মতো চাই পৃথিবীকে। দুর্বার অরণ্য শিকারি জীবন শিকারের কাঁচা মাংস প্রতিদিন তেল-মশলা অবান্তর সংযোজন উদোম দেহ কাঁচা মাংস। নর-নারী, যুবক-বণিতা নারী বক্ষ -নর বক্ষ কাম-নিস্কাম সমার্থ পোষাক সাপেক্ষে নগ্নতা আবিষ্কার মনোজগত শ্লীল-অশ্লীল জনম নগ্ন আবেদনহীন। সভ্যতা-আবিষ্কার আগুন গতি চাকা কয়লা হয় মানুষ-নগ্ন হয় মানুষ। নগররাষ্ট্র থেকে নাসা অগুনতি শোণিত স্রোত। ইতিহাস বলে সভ্যতা, ইতিহাস বলে প্রগতি। ইনকা থেকে ইনডাস-গ্রীক থেকে রোমান সত্য ওবামা সত্য লাদেন, সত্য হিটলার সত্য ট্রুম্যান। তাজরিন থেকে স্মার্ট কয়লা আর পুঁজি দিল্লী থেকে মানিকগঞ্জ শুধুই রক্তাক্ত যোনি। সংজ্ঞার সংজ্ঞায়ন সংজ্ঞাহীন শক্তিমানের জয়গান সভ্যতা-অসভ্যতা ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।