হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
ইচ্ছে ছিল হিরন পয়েন্ট, কটকা যাবো। মংলা এসে জানতে পারলাম রির্জাভ লঞ্চ ছাড়া সেখানে যাওয়া যায় না। তাছাড়া যাওয়া-আসা-থাকার জন্য প্রয়োজন কমপক্ষে ০৩ দিন, অথচ আমাদের ছুটি মাত্র ০২ দিন।
তাই সেখানে যাওয়ার চিন্তা বাদ দিতে হল। আমরা ঠিক করলাম করমজল যাবো। সিংগাপুর হোটেলে বসে ট্রলার ভাড়া করলাম ঘন্টা ১০০ টাকা হিসাবে। পাউরুটি, জেলী, আপেল, কলা, স্পাইট, পানি নিয়ে ট্রলারে উঠলাম সকাল ৭:৩০ মিনিটে।
শান্ত পশুর নদী দিয়ে আমাদের ট্রলার চলছে।
ডানে জেলেদের গ্রাম, নাম আমতলী। বিভিন্ন বয়সের নারী-পুরুষ পশুর নদীতে বাগদা, গলদা পোনা ধরছে। কঠিন জীবন ব্যবস্থা। তারপর আসলাম বানীশান্তা, ডাইনমারি। এরপর সুন্দরবন শুরু।
বনের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলছি। গাছে বানরের দল লাফালাফি করছে। এক জায়গায় দেখলাম বিশাল সাইজের বেশ কয়েকটা বুনো কাক। জঙ্গলের ভিতর কিসের যেন নড়াচরা। বাঘ মামা এসে পড়ল নাকি ? তীক্ষè দৃষ্টি দিলাম, দেখি একটা বিশাল গুই সাপ মৃত হরিনের মাংশ খাচ্ছে।
খুব সম্ভবত কোন বাঘ ঐ হরিন কে মেরে ফেলে রেখেছিল।
স্মৃতি : ১৯ অক্টোবর ২০০৭ইং / শুক্রবার।
[-চলবে-]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।