আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কোথায় যেতে চাও



তুমি কোথায় যেতে চাও ....................................................... তুমি কোথায় যেতে চাও, আমি আছি সেইখানে কতদূর কত পথ কতদিন কতরাত তুমি কার কাছে যাও, আমি আছি তার প্রাণে কত স্বপ্নের রঙে রঙে তুমি রঙিন হয়ে ওঠো সুমহান কোন ঘটনার পাশে সাধারণ হয়ে ফোটো সেই ছোট্ট বেগুনী ফুল, তুমি পথের পাশে ছিলে তবু দেখা হল দেখ দুইজনে আজ পথের মিছিলে। তুমি কতবার বলো উড়ে যাবে ফড়িঙের ডানা হয়ে বলো কত সুর হয়ে ভেসে আসো তুমি আমার লোকালয়ে বলো কত রূপ ধরে আসবে সম্মুখে মুগ্ধ হব আমি নগর গাঁয়ের সীমানা ছাড়িয়ে কোথা নিয়ে যাবে স্বামী আমি ধুলার শরীরে ধুলা, আমি ছায়া সুনীবিড় বনে যেখানে তোমার ইন্দ্রিয় আর অনুভুতি আনমনে বয়ে চলে যায় কোনদিন আর ফিরে যদি নাও আসে কান্তি জুড়াতে আজও অনেকেই স্মৃতি খোঁজা ভালবাসে যে রকম খুশি যাও, এসো যে রকম খুশি প্রাণে আমার দরোজা হাট করে খোলা তোমার পথের পানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.