http://www.myspace.com/423882880/music/songs/31785002
আপনারা হয়তো টেলিভিশনে একটেল ইজি-লোড এর এ্যাডটা দেখেছেন। ইউনুসের এ্যাড। এটা আবার আমাদের নোবেল লরিয়েট নন। নিজের হাতের আঙ্গুল কয়টা যে বলতে পারে না, সে কিন্তু ইজিলি লোড করতে পারছে। দারুণ থিম, দারুন মেকিং।
নিঃসন্দেহে।
সেই ইউনুসকে যদি আপনি জিজ্ঞেস করেন, এদেশে কাদের মধ্যে বন্ধুত্ব অসম্ভব! ইউনুস টপ করে বলে দিবে, আওয়ামী নেত্রী শেখ হাসিনা ও বি এন পি নেত্রী খালেদা জিয়ার নাম। এটা ইজি লোডের চেয়েও ইজিয়েস্ট!
যে কোনো কারণেই হোক, তাদের মধ্যে বন্ধুত্ব সম্ভব হয়নি, আর এখন হওয়ার দরকারও নেই। তবে, কথা আছে দুঃসময়ের (ব্যসিকালি, দুর্নীতির) বন্ধুই প্রকৃত বন্ধু। জাতি সেই অপেক্ষায় আছে কিনা জানিনা, কিন্তু আওয়ামীলীগ, বি এন পি নেতারা সেটা চান না।
তোফায়েল আহমেদ বলেছেন, দুই নেত্রী এক হলে রাজনীতি ছেড়ে দিব। কারণটা উনি বলতে চাচ্ছেন আদর্শিক। কিন্তু আদর্শটা কি, সেটা কিন্তু পরিস্কার নয়। আদর্শটা সম্ভবত বাণিজ্যিক, ক্ষমতা, দুর্নীতি সংশ্লিষ্ট।
দুটি দলেরই ( একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান) বিক্রয়যোগ্য পণ্য হলো আদর্শ ও দ্বন্দ্ব, আর পেশা হলো দুর্নীতি।
দুর্নীতির জগতে মিস্টার লীগ নেতা বা দলের নেতার মধ্যে কোনো পার্থক্য নেই,কোনো আদর্শ নেই। তারা সেখানে পরম বন্ধু। কি চমত্কার দেখা গেল.......।
৭২ বছর আগে আমেরিকান কংগ্রেসে অনুমোদিত হয় যে আগস্টের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে! তারপর আবার আগস্টের ১৯ তারিখ ( তৃতীয় রবিবার) উইমেন্স ফ্রেন্ডশিপ ডে, ফেব্রুয়ারি হলো- বিশ্ব বন্ধুত্ব মাস আর মে'র তৃতীয় সপ্তাহ হলো ফ্রেন্ডশিপ উইক। বাণিজ্য কাকে বলে!! তবে বাণিজ্য খারাপ নয়।
মরিচের কেজি ২১০টাকা, সবাইকে কাঁচা মরিচের শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।