নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
শোঁকগাথা নয় ভেবেছিলাম বিজয়ের কথাই লিখব বাংলাদেশ টিমকে নিয়ে। বাংলাদেশ টিম মানে যে দলটি এখন শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলছে। এমনটাই ধারণা হয়েছিল যখন দেখলাম ২৩৪রানে বেধেঁ ফেলেছে শ্রীলংকান দলকে।
কিন্তু একি ! যখন মাথায় হাত ততক্ষনে ১রানের মধ্যে ২উইকেট পড়ে গিয়েছে। ৪৫/০ ছিল কিন্তু ৪৬/২।
তারপর ৭৬ এর মধ্যে আরো ৪জনের বিদায় অর্থ্যাৎ ৭৬/৬। অনেকটা ভেবেই আশ্চর্য হবার থেকে বিরত হলাম কারণ এতো বাংলাদেশ টিম। তারুণ্য নির্ভর টিম।
“চল চল চল ...... ” কবিতাটি মনে পড়ে গেল, তাইত তরুণরা চলবেই সমস্ত বাধা বিপত্তি ভেঙ্গে, তাইত দলের খেলোয়াররা ড্রেসিং রুমের দিকে বারবার চললেন। ক্যাপ্টেন মশাই তো ৪ রানেই ফুরুৎ।
আসলেন আবার বীরের মত চলে গেলেন। ২ জন ‘০’ রানের কোটায়।
কি আর লিখব যখন খুব বেশী রান নয় মাত্র ২৩৪ তাও করতে গিয়ে বাংলাদেশের হিমশিম অবস্থা তাদের জন্য উত্তরউত্তর সাফল্য কামনা করা ছাড়া আর কি করার থাকতে পারে ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।