আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বিশ্ববিদ্যালয় ও কিছু কথাঃ

আসল শিক্ষার্থী হোন, গর্ব করুন। ঢাকা বিশ্ববিদ্যায়ে ভর্তি হওয়া সকল ছাত্র ছাত্রীরাই নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচিত হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হতে হলে অবশ্যই তাকে দেশ জাতির কল্যাণে, সত্য প্রতিষ্ঠার সংগ্রামে, জ্ঞানচর্চার যোগ্যতা থাকতে হবে। এটা কোনো সাধারণ শিক্ষার্থীদের জায়গা নয়। এটা অসাধারণ শিক্ষার্থীদের জায়গা যাদের চিন্তাভাবনা, মেধা মনন, মানসিকতা দেশ ও সমাজের কল্যাণে ভাবে।

সত্য প্রতিষ্ঠার চেষ্টা করে। ধিক্কার জানাই ঐসব অভিভাবকদের যারা তার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে তার কাছে চাকরি পাওয়ার আশা করে। সেই আশা থাকলে তারা তাদের সন্তানকে ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি করাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র ছাত্রী চাকরির জন্য পড়তে পারে না। তারা পড়বে শুধুই জ্ঞানার্জনের জন্য, গবেষণার জন্য, কখনো মিথ্যে প্রতিষ্ঠিত হতে চাইলে সত্যকে প্রতিষ্ঠায় সংগ্রাম করার জন্য।

ফাজলামি নাকি? লাইব্রেরিতে প্রবেশ করে অবাক হতে হয়। সবার কাছেই বিসিএস গাইড, এমপি থ্রি। এসব এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নয়। অন্তত একটা জায়গাকে এসব থেকে মুক্ত করি। জনগণকে বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতে কোনো অভাব না থাকে এ ব্যাপারে সচেতন হোন।

এটা আপনাদের মঙ্গলের জন্য। আজ বিভিন্ন ছাত্রসংগঠনগুলো বিশেষ করে ছাত্র ইউনিয়ন, প্রগতিশীল ছাত জোট, ছাত্র মৈত্রী সহ বিভিন্ন দল যখন ক্যাম্পাসে কোনো কথা বলে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাওয়া যায় না পাশে। কারণ তারা সাধারণ ছাত্র। স্বঘোষিত। তাদের ঐসব মিটিং মিছিলে যাওয়ার প্রয়োজন নেই।

ধিক্কার জানাই ঐসব সাধারণ ছাত্রদের। যারা বলে ঐসব দলগুলোর কথা শুধু দেওয়ালে সীমাবদ্ধ তাদেরকে অনুরোধ জানাই আসুন তাদের দেয়াল থেকে রাস্তায় নামাই। আমরা তাদের কথা শুনি। কী করে, কী করতে চায় শুনি। শুনতে তো দোষ নেই।

এবার টিচারদের পরিচয় নিয়ে বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল টিচার টিচার নয়। অনেকে চিটার আছে। ঐসব চিটারদের ধরে ধরে ঘাড় ধাক্কা দিয়ে ইউনিভার্সিটি থেকে বের করে দিই। আসুন, যারা দেশকে নিয়ে ভাবেন, আসুন আমরা মাঠে নামি।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাঁচাই, দেশকে বাঁচাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.