হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
জিয়া পুকুর থেকে ফেরার পথে এক জায়গায় দেখলাম পাহাড় কেটে রাস্তা তৈরী করা হচ্ছে। বেবী ট্যাক্সি চালক কে বললাম ওখানে নিয়ে যেতে। আমাদের ভাড়া করা বেবী ট্যাক্সিটা পাহাড়ের নীচে রেখে আমরা দুই জন সম্পূর্ন কাচা রাস্তা, ধুলো-বালিতে একাকার হয়ে হেটে হেটে অনেক উচুতে উঠলাম।
বেশ কয়েকটা ছবি তুললাম- কাচারাস্তা, দূরের পাহাড়, ধুলো মাখা জুতা, মেঠো পথ, পাহাড় কাটা, মাটিতে ক্যাটারপিলার গাড়ীর চাকার দাগ ...। খুবই রোমাঞ্চকর অনুভুতি, চারদিকে সুনশান নিরবতা, আমাদের ছোটখাটো কথাগুলো পাহাড়ের গায়ে আঘাত লেগে জোরালো হয়ে ফিরে আসছে। আরো উপরে উঠতে লাগলাম, যতই উপরে যাই ততই সুন্দর লাগে। মেঘে ঢাকা পাহাড়, পাহাড়ের ফাকে দূরের ফসলের মাঠ .... অদ্ভুত রকমের সুন্দর।
মনের অজান্তেই গুন গুন করে গেয়ে উঠলাম ঃ
হয়তোবা ভালোবাসা কোন ছোট্ট একটি ঘর
ঝড়ো হাওয়া বৃষ্টিতে দেবে তোমায় আশ্রয়
যখন চারদিন আধার তুমি নিঃসঙ্গ একা
ভালোবাসার স্মৃতি হাসাবে তোমায়।
স্মৃতি ঃ ১৫/১২/২০০৬ইং, শুক্রবার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।