বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে যেভাবে সুপ্রতিষ্ঠিত অবস্থানে আসছে তাতে টিমের খেলোয়ার থেকে শুরু করে টিমের সকলেরই আন্তরিকতা, পরিশ্রম ও দেশের প্রতি ভালবাসাই তাদের এ পর্যন্ত নিয়ে আসছে।
আমি যেমন সালাম জানাই আমাদের খেলোয়ারদের তেমনি সশ্রদ্ধ সালাম জানাই দলের কোচ 'ডেভ হোয়াটমোর'কে। বাংলাদেশ দলেকে এ অবস্থানে আনার পেছনে যার ভূমিকা অপরিসীম। সেটা আমরা সবাই এক বাক্যে স্বীকার করব।
একটি দল জিতলে আমরা যেমন খুশিতে আত্মহারা হই, সবচেয়ে বেশী খুশিটি বোধ হয় কোচ যিনি তিনিই হন, আবার দলের পরাজয়ের কষ্ট এবং গ্লানি তাকেই বইতে হয় সবচেয়ে বেশী।ডেভ হোয়াটমোর, যিনি বাংলাদেশ দলের সাফল্য বিপর্যয় সবসময়ে পাশে থেকেছেন বাংলাদেশ টিমের কোচ হয়ে অসার পর থেকেই।
আমরা তার সাফল্য কামনা করি। তাকে জানাই বাংলাদেশ দলের জয়ে আমরা তাঁকে নিয়েও গর্বিত কারণ তিনি বাংলাদেশ দলের সফল কোচ।
ডেভ হোয়াটমোর যেখানেই থাকুকনা কেনা তার জন্য যেন আমাদের ভালবাসার ঘাটতি না হয়। তিনি তো সবকিছুই আমাদের জন্য ঢেলে দিয়েছেন, আমরা কেন তাকে ভুলে যাব?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।