বন্ধ জানালা, খোলা কপাট !
স্বাধীনতা মানে
স্বাধীন মানুষের স্বাধীন শ্বাস -প্রশ্বাস
তিমির কেটে কুসুমরাঙ্গা সূর্যের আশ্বাস।
স্বাধীনতা মানে
দখিনা হাওয়ায় চিড়ল পাতার ওরা
স্বাধীনতা মানে
গ্রামীন কিশোরের ঝিমধরা লাটিমের ঘুরা
স্বাধীনতা মানে
একটি আকাশ,একঝাঁক পাখি,রংধনু সাতরং
স্বাধীনতা মানে
বিজয় উৎসবে রং মেখে সাজা সং!
স্বাধীনতা মানে
মায়ের কোলে নিস্পাপ কিশোরী মুখ
স্বাধীনতা মানে
ভ্রান্ত যুবার চোখে ঘোর লাগা সুখ !
স্বাধীনত মানে
রক্তকমল,প্রজাপতি ডানা,ধ্রুপদী গানের রেশ
স্বাধীনতা মানে
মা ও মাটি,মাটির গন্ধ,সবুজ বাংলাদেশ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।