গত কয়েক বছর ধরেই বই মেলা জমে উঠেছে । অন্য কোন মেলার উদ্যোক্তারা যেখানে পুঁজি তুলতে পরে না সেখানে বই মেলায় সবাই বাম্পার লাভ
তুলেছে । বাঙ্গালী আগের চেয়েও এখন পড়ুয়া হয়েছে । আর বই পড়াকেই যদি জ্ঞান চর্চা বলা হয়, তবে জ্ঞানী হয়েছে ।
তবে টিভি গুলো এবারের বই মেলাকে আরো বুস্ট করেছে ।
বই মেলাকে ঘিরে বই প্রকাশক এবং টিভি গুলোর একটা সমন্বিত উদ্যোগ বই এবং বই মেলাকে এদেশে আরো জনপ্রিয় করে তুলতে পারে ।
এর পাশাপাশি বই মেলায় ই কমার্স এক্টিভিটি চালু করা প্রয়োজন । ইন্টারন্যাশনাল কার্ড গুলোর পাশাপাশি মোবাইল কার্ড বা ব্যালেনস ট্রানসফারের মাধ্যমে বই কেনার ব্যবস্থা করাযেতে পারে । ব্যংক আর মোবাইল কোম্পানী গুলোকে এর জন্য প্রকাশক রা বলতে পারেন ।
মেলায় সশরীরে না গিয়েও মেলা থেকে বই কিনতে দেশে বিদেশে অনেকে আগ্রহী থাকে ।
মেলা থেকে ফিরে গিয়ে অনেকে নতুন অনেক বই কিনতে চাইলেও আবার মেলায় এসে তা আর কেনার সুযোগ হয়না । আবার বই কেনার বাজেট শেষ হয়ে যাওয়ায় ফিরে গিয়ে পছন্দ করে রাখা অনেক বই ই কমার্সের মাধ্যমে অনেকেই কেনার আগ্রহ রাখে । তাই বই মেলায় ই কমার্স চালু করা প্রকাশকদের জন্য খুবই লাভ জনক হবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।