আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রমন ঃ জিয়া পুকুর, বান্দরবান

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

চিম্বুক পাহাড় থেকে প্রায় 2 কিমি দূরে থানচি রোডের পাশে জিয়া পুকুর। আমাদের বেবী ট্যাঙ্ িচালক মোঃ নুরুল ইসলাম জানালো সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা তৈরী করেছেন। প্রকৃত তথ্য আমি জানি না।

পাহাড়ের উপর এক বিশাল সাইজের হাউজ দেখতে অনেকটা সুইমিং পুলের মত। সেনাবাহিনীদের পানি সরবরাহের জন্য এটা তৈরী করা হয়েছিল। কিন্ত এখন পুকুরে এক ফোটা পানি নাই। এদিকটায় কেউ আসেনা বলে মনে হল। পাহাড়ে উঠার যে সিড়ি আছে সেটা ঝোপঝারে ঢেকে গেছে।

পুকুরের চারপাশ ঘুরলাম। এখানে থেকে চিম্বুক পাহাড় দেখা যায়। আরেক পাশে থেকে দেখলাম দূরের পাহাড়ের উপর সেনাবাহিনীর হেলি প্যাড। এক কথায় খুবই চমৎকার জায়গা, আমার পক্ষে লিখে বর্ননা দেওয়া অসম্ভব। ছবি ঃ - 01. জিয়া পুকুর।

02. জিয়া পুকুরে উঠার সিড়িতে দাড়িয়ে আছেন বেবী ট্যাঙ্ িচালক মোঃ নুরুল ইসলাম। 03. জিয়া পুকুর থেকে তোলা দূরের হেলি প্যাড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।