আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি
দাঁতাল শুয়োর লাঠি হাতে
পড়লো ঝাঁপিয়ে,
সোনার দেহ রক্তে ভাসায়
বিবেক ছাপিয়ে।
যে ছেলেটা দেশ পতাকা
উচ্চে ধরেছিলো,
শুয়োরগুলো মাতাল হয়ে
সত্য ভুলেছিলো।
তাইতো আসিফ সোনার ছেলে
রক্তে গোসল করে,
অহমিকার বলি হয়ে
হাতকড়াটা পড়ে।
শুয়োরগুলোর দন্তপাটি
না ভাঙলে শোনো,
উড়বে না আর দেশ পতাকা
বিশ্বখেলায় কোনো।
এই শুয়োরে যেই শুয়োরে
চালায় অমন করে,
টুকরো করে দাও ভাসিয়ে
একটা করে ধরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।