এখানে নীল জল টলমল করে,এখানে নীলের ছায়া পড়ে
যুগে যুগে সব ই পরিবর্তন হয়। পরিবর্তনকে মেনে নিতে হয়। না পারলে তুমি আউট। গত 25-26 বছরে বাংলাদেশের ইসলামে যে সব মৌলিক পরিবর্তন হয়েছে তার দুই একটি নমুনা।
1।
সদা সত্য কথা বলিবে।
-ধর্ম প্রচারকদের জন্য মিথ্যা বলা জায়েজ।
2। জেনে বুঝে মানুষের ক্ষতি করবে না।
-ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রতিযোগিতা করে মানুষের ক্ষতি করা যায়।
3। মানুষ হত্যা মহাপাপ।
-দীন প্রচারের পথে বাঁধা মনে করে প্রচার কারী নিজ প্রয়োজনে ও মানুষ খুন করতে পারে। এটা জায়েজ।
4।
জেহাদ কর নিজের নাফসের বিরুদ্ধে,অন্যায়ের বিরুদ্ধে ,এটা ই প্রকৃত জেহাদ।
-জেহাদ কর মুসলমানের বিরুদ্ধে, নিজেদের মনের মত মুসলিম বানানোর জন্য।
5। অন্যায়কারী ও অন্যায়ের স হযোগী সমান অপরাধী।
-নিজের আদর্শ ও ক্ষমতার জন্য অন্যায় করা ও অন্যায় কারীর সহযোগী হওয়া জায়েজ।
6। নিজ প্রয়োজনের বেশি সম্পদ যা আছে তা দান কর তাদের মাঝে যাদের নাই।
- যাদের কম আছে তাদের কাছ েেথকে কেড়ে নাও,এবং তা ব্যয় কর ইসলামী দেশে ইসলামের ঝান্ডা উচু করে ধরার জন্য, এর জন্য প্রয়োজনীয় অস্র কিনার জন্য, নিজের প্রতিসঠার জন্য।
7। গীবত করা আর মরা ভাইয়ের মাংস খাওয়া এক ই জিনিস।
-নিজেকে বড় প্রমানের জন্য নিজের প্রশংসা নিজে কর, আর এর তুলনা করার জন্য অন্যের গীবত কর।
আর ও অনেক আছে.....
আমার শিক্ষা সব বেেেস্ত গেল মনে হয়। অন্তত এই ব্লগের স্বঘোষিত ইসলাম প্রেমী দের কথা শুনে তাই মনে হয়।
কি আর করা, যুগ পালটাইছে। এখন কি আর সে যুগ আছে!! এই সব বেকডেটেট কথা বার্তাকে সত্য মানবে।
নতুন ইসলাম ধর্ম আসছে, নাতুন কাপড়ে ধর্মের ঝান্ডা, বুর্জুয়া সমাজ থেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত নও মুসলিম রা এখন ধর্ম প্রচারে নামছে। তাদের চিন্তা ভাবনা তো আধুনিক, আর ভিন্ন হবে ই।
কষ্ট, আমার পূর্বপুরুষদের জন্য, যারা এতো দিন ভুল শিক্ষায় শিক্ষিত ছিল, তারা নাতুন জেহাদের সংগা জানত না। আল্লাহ ই জানে তাদের কি হবে বা হচ্ছে (যারা কবরে আছে)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।