আমাদের কথা খুঁজে নিন

   

শীর্ষে ‘কৃষ থ্রি’ ট্রেইলার

টাইমস অফ ইন্ডিয়া জানায়, মুক্তির আগে সিনেমার ট্রেইলার যে বক্স অফিসে প্রভাব ফেলতে পারে সে বিষয়টি নিয়ে কখনও কারও মাথাব্যথা ছিল না। তবে ইউটিউবে প্রকাশের পর থেকে এ পর্যন্ত প্রায় ১ কোটি ৬০ লাখ বার দেখা হয়েছে ‘কৃষ থ্রি’ সিনেমার ট্রেইলার। আর এ বিষয়ে এবার ভাবতে শুরু করেছেন সবাই।
এ বিষয়ে বলিউডি পরিচালক কারান জোহর বলেন, “সিনেমার জনপ্রিয়তায় প্রায় ৭৫ শতাংশ প্রভাব ফেলে ইউটিউবে অথবা অন্যান্য মাধ্যমে প্রকাশিত ট্রেইলার। কারণ ট্রেইলারের মধ্য দিয়েই সিনেমার সংক্ষিপ্ত কিন্তু পূর্ণ ধারণা পায় দর্শক।

আগে ট্রেইলার নিয়ে খুব একটা চিন্তা করতে হতো না। কিন্তু এখন দিন পাল্টেছে। ট্রেইলার এবং প্রথম প্রকাশিত গান, সিনেমার জনপ্রিয়তায় নতুন মাত্রা যুক্ত করতে পারে। ”
কারান ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার উদাহরণ দিয়ে বলেন, “সিনেমাটির ট্রেইলারে তেমন নতুনত্ব ছিল না। আরও ভালো কিছু হতে পারত।

তবে ‘বদতামিজ দিল’ গানটি সেই  সীমাবদ্ধতাকে দূর করেছে। সিনেমার জনপ্রিয়তা অনেকখানি নির্ভর করে ট্রেইলার এবং প্রথম প্রকাশিত গানের উপর। ”
ইউটিউবে জনপ্রিয় টেইলারের তালিকায় প্রথমেই রয়েছে হৃত্বিক রোশান অভিনীত ‘কৃষ থ্রি’ এবং দ্বিতীয় স্থানে রয়েছে বছরের ব্লক বাস্টার হিট সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’। সিনেমাটির ট্রেইলার প্রায় ১০.২ মিলিয়নবার দেখা হয়েছে। এরপরই রয়েছে শাহরুখ খান অভিনীত অপর একটি সিনেমা ‘যাব তাক হ্যায় জান’ এবং চতুর্থ স্থানে রয়েছে ‘রেস টু’।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।