আমাদের কথা খুঁজে নিন

   

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ! ইসলামবিদ্বেষী ও ধর্মদ্রোহীদের প্রত্যাখ্যান করুন : ১০০ জন বিশিষ্ট মুফতি

I am good man. Truth , knowledge and religion is my interest. দেশের ১০০ জন বিশিষ্ট ইসলামি আইন গবেষক মুফতি এক যুক্ত বিবৃতিতে শাহজালালের পুণ্যভূমি সিলেট, শাহ মাখদুমের রাজশাহী, খান জাহান আলীর খুলনা, অলি-আউলিয়া অধ্যুষিত বরিশাল ও গাজীপুরের আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মহান আল্ল¬াহ তা’য়ালার ওপর যাদের আস্থা নেই, প্রিয়নবী (সা.) এর শানে যারা বেয়াদবি করে, তাদের পক্ষে অবস্থান নিয়ে যারা নবীপ্রেমিক তৌহিদি জনতার ওপর পাখির মতো গুলি চালিয়ে নির্মমভাবে মানুষ হত্যা কওে, সেসব ইসলামবিদ্বেষী ও ধর্মদ্রোহী, নাস্তিক্যবাদী গোষ্ঠীকে ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করার জন্য সংশি¬øষ্ট সিটি এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে মুফতিগণ বলেন, যে গোষ্ঠী প্রকাশ্যে শাহবাগী নাস্তিকদের পক্ষে অবস্থান নিয়ে আমাদের প্রিয়নবী (সা.)-এর অবমাননাকারীদের আশ্রয়-প্রশয় দিয়েছে। বিগত ৫ মে শাপলা চত্বরে রাতের অন্ধকারে আলেম-হাফেজ-মুফতি-মুহাদ্দেস ও নবীপ্রেমিক জনগণের বুকে গুলি চালিয়ে শহীদ করেছে, শত শত মানুষকে পঙ্গু করে দিয়েছে, তাদের পক্ষে কোনো নবীপ্রেমিক মুসলিম জনতা সমর্থন দিতে পারে না। ইসলামি শরীয়তের দৃষ্টিতে তারা নাস্তিকদের সহযোগী। এদের ভোট দিয়ে নির্বাচিত করার প্রকারান্তরে ইসলামের শত্রুদের সহায়তার শামিল।

মুফতিগণ বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মহান আল¬াহ তা’য়ালা এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর শান বুলন্দ রাখা এবং পবিত্র কুরআনের মর্যাদা অক্ষুণœ রাখার লক্ষ্যে যেসব প্রার্থী নির্বাচিত হবার পর নাস্তিক-মুরতাদদের প্রতিহত করার প্রকাশ্যে ঘোষণা দেবে না তাদের পক্ষে আপনার মূল্যবান রায় প্রদান করবেন না। বিবৃতিতে মুফতিগণ আরও বলেন, যারা নির্বাচন এলে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে পাক্কা ধার্মিক সেজে দ্বীনের সেবক বনে যায়, মসজিদ-মাদরাসার অতিভক্ত সেজে বসেন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনসহ প্রতিটি গুরুত্বপূর্ণ নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করুন। নির্বাচনের বৈতরণী পার হতে পারলেই এসব ধর্মব্যবসায়ী ক্ষমতার দাপটে আল্ল¬াহ, রাসূল (সা.) ও ইসলামের শত্রুদের পক্ষে প্রকাশ্য অবস্থান নিতে দ্বিধা করে না। এরাই ধর্মবিদ্বেষী নাস্তিকদের লালন পালন করে ।

এরা সংবিধান থেকে ‘ধর্মের কালো ছায়া’ মুছে ফেলার হুঙ্কার দেয়। পর্দা-হিজাব, দাঁড়ি-টুপিসহ ইসলামের বিধান ও প্রতীকসমূহের অবমাননায় উস্কানি দেয়। দলীয় ক্যাডার দিয়ে পুলিশ প্রহরায় কুরআন পোড়ায় এবং ভাড়াটে মিডিয়ার সুবাদে কুরআনপ্রেমিকদের ঘাড়ে দোষ চাপিয়ে জনগণকে বিভ্রান্ত করে ফায়দা লুটে। এরাই আবার খোলস পাল্টে, নতুন পোশাকে ভোটারদের দ্বারে দ্বারে হাজির হবে, নিজেদেরকে ধার্মিক পরিচয় দেবে। তাদেরকে ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করুন।

ইসলামবান্ধব ও ধর্মপ্রাণ ব্যক্তিদের নির্বাচিত করে নাস্তিক-মুরতাদদের সমুচিত জবাব দেবার জন্যে দেশের সর্বস্তরের নবীপ্রেমিক জনতার প্রতি মুফতিয়ানে কেরাম আহ্বান জানান। বিবৃতিদারা হলেন, মুফতি আজিজুল হক, মুফতি সাইফুল ইসলাম, মুফতি আবদুল মজিদ, মুফতি শোয়াইব, মুফতি মাসুমুর রহমান ফাহিম, মুফতি বেলালুদ্দিন, মুফতি জুনাইদুল ইসলাম, মুফতি শওকত আমিন, মুফতি মাহমুদুল হাসান, মুফতি মুহাম্মদ যাকারিয়া, মুফতি নাঈমুল ইসলাম, মুফতি ইশতিয়াক মাহবুব, মুফতি আবু তাহের মাসরুর, মুফতি আবদুর রহিম মুবারক, মুফতি মিজানুর রহমান, মুফতি তাসলিম হায়দার, মুফতি মুজিবুর রহমানসহ একশত আলেম। সূত্রঃ Click This Link page_id= 5 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।