আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতীয় টেস্টেও একই দল

জয়ের সমান এক ড্র করে কাল রাতেই চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। আপাতত ঈদের ছুটিতে থাকবেন ক্রিকেটাররা। ১৭ তারিখ পর্যন্ত ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরবেন ১৮ অক্টোবর বিকেলে।

ওদিকে ঢাকায় ২১ অক্টোবর থেকে শুরু দ্বিতীয় টেস্টের জন্যও প্রথম টেস্টের ১৪ জনের দলটাই রেখেছে নির্বাচক কমিটি। তবে সূত্র জানিয়েছে, দ্বিতীয় টেস্টের টসের পর সেরা একাদশ আর দ্বাদশ খেলোয়াড় রেখে বাকি দুজনকে ছেড়ে দেওয়া হতে পারে প্রিমিয়ার লিগে খেলার জন্য। সেই দুজন পেসার আল আমিন আর নাঈম ইসলাম হওয়ার সম্ভাবনাই বেশি।

 

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.