আমাদের কথা খুঁজে নিন

   

সৃষ্টিই যদি এতো সুন্দর হয়, তার স্রষ্টা না জানি কত সুন্দর !!!



গতকাল দুপুর থেকেই নীল আকাশে অপরূপ মেঘের সৌন্দর্য্য অনেকেই খেয়াল করেছেন । পিজি হসপিটালের মাঠে টিকেটের লাইনে দাঁড়িয়ে প্রথম খেয়াল করলাম, দেখছিলাম একটু পরপর। আমার পাশে দাঁড়ানো একজন ভদ্রলোক বললেন, মদীনার আকাশও দেখতে এই রকম সুন্দর, সুবহান'আল্লাহ !!! বাসায় ফেরার সময় শাহবাগের তীব্র জ্যামে আটকে আছি। রুপসী বাংলা ক্রস করতেই আবার চোখে পড়লো, সন্ধ্যার আকাশে মেঘের আর চাঁদের অপূর্ব কম্বিনেশন দেখে দিনের দ্বিতীয় বারের মতো ধাক্কা । বাসের জানালা দিয়ে মোবাইল দিয়ে ছবি তোলার চেষ্টা করলাম, ভালো আসল না গাড়ির গতির জন্য। ফজরের ওয়াক্তে ওযু করে বারান্দায় গিয়ে তৃতীয়বারের মত আবার ক্র্যাস খেলাম আকাশ দেখে। সুবহান'আল্লাহ !!! আর পারলাম না কিছুতেই আমার অতি সাধারন মোবাইল ক্যামেরায় একটা ছবি তুলে শেয়ার করার লোভটা সামলাতে। ক্যামেরায় সৌন্দর্য্য অনেকটাই ম্লান, তবুও ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।