আমাদের কথা খুঁজে নিন

   

অস্থিরতা সৃষ্টিই যদি উপলক্ষ হয় তবে তা পুরো কমিউনিটির জন্যই একটি অশনিসংকেত বলে বিবেচনা করি

অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা...

আজকে একটা ইস্যুতে ব্লগ উত্তাল হল। পক্ষে-বিপক্ষে বিভিন্ন বক্তব্য এলো। মত প্রকাশের অধিকার সবার রয়েছে এবং সবাই তা করবেও। কারো কন্ঠ রোধের দাবী যেমন যৌক্তিক নয় তেমনি কারো সুক্ষ অনুভুতিতে আঘাত দেয়াটাও অমানবিক ও অসৌজন্যমূলক আচরণ। এমতাবস্থায় কতৃপক্ষ কোন বক্তব্য রাখলে তা ব্লগ থেকে মুছে ফেলা সন্দেহের জন্ম দেয় আসলে উদ্দেশ্য মহৎ নাকি অস্থিরতা সৃষ্টি। ঐ মন্তব্যটি দেখার ও জানার অধিকার পুরো কমিউনিটির রয়েছে। একজন ব্লগার নিজেই কিছু দায়িত্ব পেয়ে জান ব্লগে রেজিঃ করার পরে। যদি কোন মন্তব্য আপত্তিকর মনে হয় তবে তা নিয়ে ব্লগে অস্থিরতা সৃষ্টি না করে মন্তব্যটি মুছে দিলেই হয়। এটুকু মডারেশন যেকোন ব্লগার তার নিজের ব্লগে স্বদিচ্ছা থাকলেই করতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।