আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা... চির উন্নত মম শীর
চল্লিশের দশকে মানে ১৯৪০ সালে লাহোর প্রস্তাব গৃহীত হয়। তার পর থেকেই ভারত ভাগ করার দাবী প্রবল হতে থাকে।
ভারত ভাগ অনিবার্য ছিল... কিন্তু ধর্মের প্রশ্নে ? অসম্ভব... ধর্মের সাথে দেশের কি...?
সেদিন ধর্মের নামে দেশ ভাগের বিপক্ষে দাঁড়ান অনেকেই, এমনকি রবিঠাকুরও...
এজন্য আর তাই তৎকালীন মুসলমানরা রবিবাবুকে বর্জন করে নজরুল ধরলেন।
আজকেও এক আড্ডায় একজন খুব দম্ভ ভরে বললেন নজরুল মুসলিমদের কবি, রবীন্দ্রনাথ হিন্দুদের...
নজরুল ভারতভাগের বিরুদ্ধেই ছিলেন মহাশয়, ১৯৪১ সালে "নবযুগ" পত্রিকায় তিনি লেখেনঃ
"এক খুঁটিতে বাঁধা রামছাগল, এক খুঁটিতে বাঁধা খোদার খাসি, কারুর গলার বাঁধন টুটল না, কেউ মুক্ত হল না,
অথচ তারা তাল ঠুকে এ ওকে ঢুস মারে। দেখে হাসি পায়। "
নজরুল আসলে ঐ সময়ই বাংলার স্বপ্ন দেখতেন "স্বাধীন বাংলার..."
১৯৪২ এ ঐ নবযুগেই লেখেন-
"বাঙালী যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে- "বাঙালীর বাংলা" সেদিনই তারা অসাধ্য সাধন করবে।
বাঙালীর ছেলেমেয়েদেরকে ছেলেবেলা থেকে যে মন্ত্র শেখাতে হবে তা হল বাংলাদেশ আমাদের,
এখান থেকে আমরাই তাড়াবো পরদেশী দস্যু ও ডাকাতদের, রামা'দের গামা'দের।"
শেষ করি অন্নদাশংকর রায়ের ছড়াটি দিয়ে;
"ভুল হয়ে গেছে বিলকুল
আর সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয় নিকো নজরুল,
ঐ ভুল টুকু ঘুচে যাক
বাঙালী বলতে একজন আছে দুর্গতি তার ঘুচে যাক।"।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।