আমাদের কথা খুঁজে নিন

   

রিটার্নিং কর্মকর্তার দপ্তরে যাচ্ছে মনোনয়নপত্র

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক শনিবার সাংবাদিকদের জানান, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মনোনয়নপত্র ও ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হচ্ছে।
তিনি বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটের তফসিলের আগে সব ধরনের কারিগরি [টেকনিক্যাল] বিষয়গুলোর প্রস্তুতি শেষ করেছি। বিকাল থেকে মাঠপর্যায়ে পাঠানো হচ্ছে মনোনয়নপত্র ও অন্যান্য সামগ্রী। ”
সচিব জানান, কমিশন সভার জন্য এখনো কোনো তারিখ নির্ধারণ হয়নি।
ইসি যখনই নির্দেশ দেবে তখনই প্রয়োজনীয় কার্যপত্র উপস্থাপনের জন্যও প্রস্তুতি রাখা হচ্ছে।


ইতোমধ্যে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, সোমবারের মধ্যে তফসিল হতে পারে। গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে দায়িত্বশীল ইসি কর্মকর্তা সৈয়দ গোলাম রাশেদ ও তকদির আহমেদ জানান, ৩০০ আসনের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের জন্য এসব কাগজপত্র পাঠানো হচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা বা তার পক্ষে সংশ্লিষ্ট একজন এসব কাগজপত্র সংগ্রহ করছেন।
“তফসিল ঘোষণার পরই প্রার্থীদের মনোনয়পত্র পাওয়ার সুবিধার্থে প্রেস থেকেই তা মাঠপর্যায়ে পাঠানো হচ্ছে,” বলেন তিনি।
ইসি কর্মকর্তারা জানান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবারও রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেতে যাচ্ছেন।


তফসিল ঘোষণার পরই আনুষ্ঠানিকভাবে ইসির এ সিদ্ধান্ত জানানো হতে পারে।
নির্বাচনী কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয়েই রাখা হবে।
তকদির জানান, প্রতি আসনের বিপরীতে অন্তত ৫০টি করে মনোনয়নপত্র সরবরাহ করা হচ্ছে।
প্রিজাইডিং কর্মকর্তা, সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা, নির্বাচনী এজেন্ট-এর কাগজপত্র ও মনোনয়নপত্র পূরণের নির্দেশিকাও সঙ্গে পাঠানো হচ্ছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৫টা পর‌্যন্ত ৩৭টি জেলায় মনোনয়নপত্র সরবরাহ হয়েছে।

বাকিগুলোও দ্রুত শেষ হবে।
এবার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার মিলে ৭০ জন রিটার্নিং কর্মকর্তা ও ছয় শতাধিক সহকারি রিটার্নিং কর্মকর্তার প্রয়োজন হতে পারে বলে জানান ইসি কর্মকর্তারা।
ইসি সচিব বলেন, “আনুষ্ঠানিকভাবে কাদের রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তা করা হচ্ছে তা তফসিলের দিনেই জানা যাবে। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.