আমাদের কথা খুঁজে নিন

   

রিটার্নিং কর্মকর্তার অপসারণ দাবি খুলনা বিএনপির

রোববার দুপুরে নগরীর হাজী মহসিন রোডের উদয়ন ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ।
তিনি বলেন, “মোস্তফা ফারুক বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য খুলনায় রির্টানিং অফিসার হিসেবে যোগ দিয়েছেন। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো. মনিরুজ্জামান মনি মহাজোটের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করলেও রিটার্নিং কর্মকর্তা তার কোন ব্যবস্থা নেননি।”
তবে খুলনার রির্টানিং কর্মকর্তা মোস্তফা ফারুক তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তিনি  শতভাগ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কোন পক্ষপাতিত্ব করার প্রশ্নই আসে না।
বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষ থেকে যে তিনটি অভিযোগ দেয়া হয়েছে তার বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও দাবি করেন রির্টানিং কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে মঞ্জু সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন, ভোট গ্রহণের সময় একজন নির্বাচন কমিশনারের উপস্থিতির পাশাপাশি পুলিশ প্রশাসনে রদবদল দাবি করেন।
তিনি বলেন, নির্বাচনের আগে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও  অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী দিয়ে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.