আমাদের কথা খুঁজে নিন

   

পাষান ।

আমৃত্যু তারুন্যের সাধনা করে যেতে চাই । তারুন্যের ঝংকারে পঁচা-দুর্গন্ধময় সমাজের আবর্জনা দূর করে সুন্দর আগামী আমার অনুজদের উপহার দিতে চাই ।

রাজপথে অবারিত রক্তের স্রোতধারা, আমাকে বিহ্বল করে না, আমি হতাশায়, শোকে নির্বাক-স্তব্ধ হই না । স্বজন হারানোর কান্না আমার কানে মাতম তোলে না, আমার দু’চোখ বেয়ে অবিরাম নোনাজল গড়িয়ে পড়ে না । মাজলুমের আর্তনাদ, বঞ্চিত-নিপীড়িতের চিৎকার আমাকে স্পর্শ করে না, ক্ষুধার যাতনা, বাঁচার আকুতি আমার হৃদয়ে নাড়া দেয় না ।

চোখে কোন স্বপ্ন নেই, বুকে কোন আশা নেই, নেই কোন মায়া-দয়া-টান । সর্বগ্রাসী শোষকের নির্মম শোষনে, আমি নিষ্ঠুর, কঠিন-পাষান । শাসকের লেলিয়ে দেয়া পোষা কুকুর সম হিংস্র বাহিনীর বুলেট-উৎসবে, কত প্রান নিভে গেছে, কত অঙ্গ ঝরে গেছে, হয়েছে বিলীন এই ভূগর্ভে । আপনার পয়সায় লালিত লাঠিয়ালদের নির্দয় লাঠির আঘাতে, রক্তাক্ত হৃদয় গগন কাঁপিয়ে রোল তোলে, অথৈ ব্যথার স্রোতে । শ্রমিক বোনে শিক্ষক জনে, ছাত্র-ভদ্র-সভ্য জনে নির্বিচারে লাঠির ব্যবহার, দাবী আদায়ে রাজপথে নামা নিরস্ত্র জনগনে নির্মম সশস্ত্র অত্যাচার, পলক ফেলিনি, তাকিয়ে দেখেছি ; বিচলিত হইনি, আমি যে পাষান তাই- কোমলতা ভুলে কাঠিন্যেরে হৃদয়ে দিয়েছি ঠাঁই, নির্দ্বিধায় ।

ঐ ভোগী-মিথ্যাবাদীরা, বুক চিরে রক্ত ঝরিয়েছে ত্যাগী-সত্যবাদী হতে- আমি কঠিন চোখে দেখেছি সেসব ; স্থির, নিশ্চল, অকম্পিত চিত্তে । কারাগারের নিপীড়ন ঘরে মাজলুমের আর্ত-চিৎকারে বদ্ধ দেয়ালের দীর্ঘশ্বাস, অবিচার প্রদানে স্বাধিকার হরনে অত্যাচারীর অন্যায্য অভিলাষ, ক্ষমতার দ্বন্ধে নোংরা-নগ্ন খেলায়, রক্তিম করে তোলা রাজপথ- অত্যাচারীর অন্যায় আবদার পূরণে দাবিয়ে রাখা যত ভিন্নমত, আমি পাথর চেপে বুকে সয়েছি সেসব ; অক্ষম মম-প্রান, কান্না ভুলে চোয়াল শক্ত করেছি, হয়েছি নির্দয় পাষান । চোখে আমার প্রতিশোধ-স্পৃহা, বুকে রোষের আগুন, মুষ্ঠি করে সদা নিশপিশ- জালিমের হুংকারে ক্রোধে কেঁপে উঠি আমি, অহর্নিশ । ভক্ষকের ভুমিকায় রক্ষক, পোষা কুকুর সাজে সেবকেরা- লংগিত করে পদদলিত করেছে তাঁরা, মানবধিকারের যত ধারা । জালিমের পোষা কুকুরদের পুড়িয়ে মারতে, চোখে ধারন করি চৈত্রের খরতপ্ত রোদ অত্যাচারী শাসক গোষ্ঠীর জন্য বুকে লালন করি, প্রতিশোধ, প্রতিবাদ, প্রতিরোধ ।

অন্যায় আস্ফালনকারীদের রক্তাক্ত দেহ, আর্তনাদ-চিৎকার আমাতে প্রভাব ফেলে না- পাষান হৃদয়ে বরাদ্দ রেখেছি তাদের জন্য, অভিশাপ আর ঘৃনা । ২৬/১১/২০১৩ – ইং । ________######________

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.