আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে মনোনয়নপত্র কিনলেন মাইজভাণ্ডারী-বাবলু

বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী রয়েছেন।
তারা ছাড়াও মনোনয়নপত্র কিনেছেন পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শামসুল হক চৌধুরী।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের মনোনয়ন নিয়েছেন ওই আসন থেকে বেশ কয়েকবার নির্বাচিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর। তিনি একবার আওয়ামী লীগের টিকিটে এই আসনে বিজয়ী হন।


জাতীয় পার্টির সভাপতমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র নিয়েছেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের ফজলে করিম চৌধুরী।
জাতীয় পার্টি মহাজোট ছাড়ার ঘোষণা দিয়ে নির্বাচনকালীন সরকারে যোগ দিলে ডাকসুর সাবেক জিএস বাবলুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়।
বাবলু চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনেও মনোনয়নপত্র কিনেছেন। ওই আসনে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক আবু হানিফও মনোনয়নপত্র কিনেছেন।


চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া- বোয়ালখালীর একাংশ) আসনে মনোনয়নপত্র নিয়েছেন পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ। তিনি গতবার প্রথম এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।  
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মনোনয়নপত্র কিনেছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য শামসুল হক চৌধুরী।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.