ঢাকা কলেজে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রাকিব আল ফারুক নামের এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা কয়েকটি গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটান। রাকিব মাথায় গুলিবিদ্ধ হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকেরা ফারুককে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত আরও তিনজন হাসপাতালে চিকিত্সাধীন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।